ব্রিটেনের রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্সেস ডায়ানা ১৬ বছর আগে প্যারিসে সড়ক দুর্ঘটনায় মারা গেলেও এ ব্যাপারে গোপন সূত্র থেকে পাওয়া নতুন তথ্য খতিয়ে দেখছে দেশটির পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটির দাবি, সড়ক দুর্ঘটনা নয়, ডায়ানা, তার বন্ধু দোদি ফায়েদ ও তাদের ড্রাইভার হেনরি পল হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আর এর পেছনে একজন ব্রিটিশ সেনা অফিসার দায়ী।
সংবাদ মাধ্যম দ্য সানডে পিপল জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র একজন ব্রিটিশ সেনাকে অভিযুক্ত করে সাত পৃষ্ঠার একটি চিঠি লিখেছে যেখানে ডায়ানা ও তার বন্ধুর মৃত্যুর পেছনে রাজকীয় ব্রিটিশ বিশেষ বিমান বাহিনীর সম্পৃক্ততার কথা উল্লেখ রয়েছে।
এছাড়া ব্রিটিশ সেনা সদস্যের হাতে ডায়ানা, দোদি ও তাদের গাড়ির ড্রাইভার নিহত হয়েছিলেন বলে একটি তথ্য তাদের কাছে এসেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ চ্যানেল স্কাই টিভি।
এ তথ্যের ব্যাপারে আপাতত মুখ না খুললেও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘মেট্রোপলিটন পুলিশ তথ্যটি খতিয়ে দেখছে।’
নতুন তথ্যের ‘গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা’ যাচাই করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লন্ডন মেট্রোপোলিটন পুলিশ। অবশ্য ওই সূত্রটির ব্যাপারে কিছু জানায়নি এবং এ তথ্যের কোনো ব্যাখ্যাও দেয়নি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৯ আগস্ট প্যারিসের রিজ হোটেল থেকে বের হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা, তার বন্ধু দোদি ও তাদের ড্রাইভার পল।
১৯৮১ সালে ক্রাউন প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডায়ানা। তবে ১৯৯২ সালে বিচ্ছিন্ন হয়ে ১৯৯৬ সালে চার্লসকে ডিভোর্স দেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির জননী এই সুন্দরী রাজবধু।
***আরো মজার মজার খবর পড়তে এখানে ক্লিক করুন ***
Related keywords: bangla news paper , bangla news papers , bengali news paper , bangladeshi news paper , bangladesh news bangla , daily bangla news paper , news paper , bangla news , bd news paper

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


