অনেকের জন্মগত ভাবেই চুল লালচে হয়। অনেকের আবার অযত্নে অবহেলায় বা ধুলাবালিতে চুল লালচে বর্ণ ধারণ করে। ঘন কালো উজ্জ্বলতা একবার হারিয়ে ফেললে সহজে তা ফিরে পাওয়া কঠিন। তবে চেষ্টা করলে কি না হয় বলুন। আসুন জেনে নেয়া যাক বিবর্ণ লালচে চুলকে কালো করার সমাধান।
১. নিয়মিত মাথার চুল পরিস্কার করতে হবে। একদিন পর একদিন শ্যাম্পু করে ভালো করে কন্ডিশনার দিতে হবে।
২. প্রতিদিনের খাবারের তালিকায় প্রচুর ফল, শাকসবজি ও ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবে। খনিজ ও ভিটামিনের অভাবে চুল লালচে হয়ে যায়। এবং চুলের আগা ফাটা শুরু হয়। তাই চুলের জন্য নিয়মিত দুধ ও ডিম ও খেতে হবে।
৩. না খেয়ে থাকলে বা অপরিকল্পিত ডায়েটিং করলে চুল লালচে হয়ে যায় ও চুলের উজ্জ্বলতা হারায়। তাই সুষম ডায়েট করতে হবে।
৪. চুলে তেল দিন। আগের দিন রাতে তেল দিয়ে ঘুমিয়ে যান পরের দিন শ্যাম্পু করুন। তা যদি না পারেন তাহলে অন্তত শ্যাম্পু করার এক ঘন্টা আগে তেল দিন।
৫. আমলকি ও মেথি একসাথে বেটে চুলে লাগিয়ে ৪০ মিনিট রেখে দিন। এর পর শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল কালো হয়। বাটার ঝামেলায় না যেতে চাইলে আমলকী ও মেথির গুঁড়ো কিনে নিন। পানি দিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগান।
৬. চুল রঙ করা থেকে বিরত থাকুন। ঘন ঘন চুল রঙ করলে চুলের আসল ঘন কালো রঙটি হারিয়ে যায়।
চুল কালো করার একটি কার্যকরী প্যাক বানানোর নিয়ম দেয়া হলো।
উপকরণঃ
লাল জবা ফুল
নারিকেল তেল
পদ্ধতিঃ
৩-৪ টা লাল জবা ফুল বেটে হালকা গরম নারিকেল তেলে ভালো করে মেশাবেন।
এরপর ঐ তেল চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করে লাগাবেন।
এভাবে সারা রাত এই তেল মাথায় রেখে ঘুমাবেন।
সকালে গোসলের সময় হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন।
প্রতি সপ্তাহে একবার অন্তত এই প্যাক লাগালে চুল ঘন কালো ও উজ্জ্বল হয়ে উঠবে।
চুলে অতিরিক্ত হেয়ার স্ট্রেইটনার, হেয়ার ড্রায়ার ও হেয়ার স্প্রে ব্যবহার করলেও চুল লাল হয়ে যায়। তাই চুলের উপর যতটা সম্ভব কম অত্যাচার করুন। আর নিয়মিত রুটিন করে চুলের যত্ন নিন। তাহলে চুল কালো ও ঝলমলে হয়ে উঠবে সহজেই
***আরো মজার মজার খবর পড়তে এখানে ক্লিক করুন ***
Related keywords: bangla news paper , bangla news papers , bengali news paper , bangladeshi news paper , bangladesh news bangla , daily bangla news paper , news paper , bangla news , bd news paper
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।