somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিয়েরোক্লেস: এক অশ্রুত যুবকের কথকতা

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে শত সহস্র সমকামী ব্যক্তি জন্মগ্রহন করেছে। আবার মারাও গেছে। সবার কথা ইতিহাস মনে রাখেনি। আবার অনেক অখ্যাতজনকে ঠিকই মনে রেখেছে। আজ শোনাবো হিয়েরোক্লেস নামের এক সুদর্শন যুবকের কথা। তার জন্ম দ্বিতীয় শতকে। প্রথম জীবনে সে দাস ছিলেন। রোম সম্রাট এলাগ্যাবালাস তাকে মুক্তি দিয়ে নিজের ক্যারিয়ট চালক হিসেবে নিয়োগ দেন। এলগ্যাবালাস এক অদ্ভুত সম্রাট ছিলেন। মাত্র ১৪ বছর বয়সে সিংহাসনে বসেন। রাজত্ব চালানোর কোন ধারণাই তার ছিলো না। অদ্ভুত সব ডিক্রি জারী করত সে। কে গাধায় টানা গাড়ি চড়বে আর কে ষাঁড়ে টানা, কে জুতোয় সোনা পরতে পারবে আর কে পারবে না। রাজসভায় নিয়োগ দানে বয়সের কোন বাছবিচার ছিলো না। ঘুষ পেলে যাকে তাকে নিয়োগ দিতো।চার বছরের শাসনামলে পাঁচ খানা বিয়ে করে সে। কিন্তু সে ছিলো মূলত সমকামী। হিয়েরোক্লেস ছিলো তার প্রেমিক। এলগ্যাবালাস হিয়েরোক্লেস কে নিজের স্বামী হিসেবে পরিচয় দিতো। এলগ্যাবালাস রাজ প্রাসাদের এক অংশকে ব্রোথেলে পরিণত করে। সে রোমে সূর্যদেবতা এলগ্যাবালার মন্দির প্রতিষ্ঠা করে। অন্যান্য প্রাচীন মন্দির থেকে দামী সব জিনিস খুলে এনে নতুন মন্দিরকে সাজায়। এখানে সে কিশোর ছেলেকে দেবতার উদ্দেশ্যে বলি দিতো। তার নানাবিধ ব্যবহারে রোমান সৈন্যবাহিনী অতিষ্ঠ হয়ে বিদ্রোহ ঘোষণা করে। এলগ্যাবালাস ভয়ে এক ট্যাংকের ভিতরে আত্মগোপন করে। সেখান থেকে ধরে এনে তাকে হত্যা করা হয়। ২২২ খ্রিস্টাব্দে ১৮ বছর বয়সী এলগ্যাবালের নগ্নদেহ সারা নগরে ঘুরিয়ে টিবার নদীতে ছুড়ে ফেলা হয়। এলগ্যাবালাসের রাজসভার অন্যান্য সদস্যদী সাথে হিয়েরোক্লেসকেও হত্যা করা হয়। এলগ্যাবালাসের পরে ক্ষমতায় বসে তার ১৩ বছর বয়সী কাজিন, সব থেকে কম বয়সী রোমান সম্রাট। তিনি ১৪ বছরের মত ক্ষমতায় ছিলেন।

এলগ্যাবাসের জন্য আমার কোন ফিলিংস নেই। মাঝে মাঝে হিয়েরোক্লেসের কথা ভাবি। এক পাগল রাজার প্রেমিক সে কি ইচ্ছে করে হয়েছিলো নাকি বাধ্য হয়েছিলো। সে কি বেঁচে থাকার জন্য সবরকম তাল মিলিয়েছিলো। তার কষ্টের কথাগুলো শোনার মত কেউ ছিলো কি ?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×