তারে বোঝা বড় দায়
নিজেকে যে লুকিয়ে রাখে মনের সীমানার বাইরে ।
অন্তরকে যার ধরাছোঁয়া যায়না,
তারে বোঝা বড় দায় ।।
কতো কষ্টের মাঝেই না সে আছে !
চায় না কোন শুভাকাঙ্ক্ষী সে তার পাশে,
কি করে সে পার হবে এরূপ অকূল দরিয়া ?
তারে বোঝা বড় দায় ।।
সে তো আর একা নয় !
তবু কেন সে এমন সাদাকালো ?
শুধু তারে মনে হয়,শুধু মনে হয়...
তারে কেন যে লাগে এতো ভালো !
মলিনমুখ করে সে শুনে যায়
সবার তেঁতো কথাগুলো,
বীভৎস কোন কিছুর কাছে হয়তো সে পরাভূত !
তারে সত্যিই বোঝা বড় দায় ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





