কেমন লাগে যখন "নিজের" মতো যাকে ভালবাসা যায়
সে বলে তুমিতো আমাকে ভালোবাসো না,তাই না ?
অভিমান ! তাই বলবেন তো ?
আচ্ছা সেই মানুষটার জন্য জন্য যদি নিজের বাবার টুঁটি চেপে ধরা যায়,
তাহলে ?
অভিমান ! এখনো তাই বলবেন ?
এটা শোনার পর যদি এমনি করে ভাবি যে সে ভয় পেলো,
এমন ভয় যে ভাবতে থাকলো আমাকেও যদি এমনি করে ধরে ।
এখন কি বলবেন ?
অভিমান ! তাই না ?
আবার ভাবুন সেই টুঁটি চেপে ধরার সময় বাবার নাকে বিন্দু বিন্দু রক্ত
যা দেখে সে মনে মনে বলল "শুনতে পাচ্ছো,আমি তোমাকে ভালবাসি ।"
অভিমান ! তাই তো ?
আবার ভাবুন...ভাবতেই থাকুন...নিজের বাবা...টুঁটি চেপে ধরা...রক্ত
কি পেলেন ?
অভিমান ! তাই না ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





