মিথ্যে বলছি ভাবছো কি ?
চোখের কোনা বেয়ে যা ঝরছে
তা সব বালিশে । তুলো গুলো কি বোকা !
ওগুলো খেয়ে পেট ঢোল করে আছে ।
একটুখানি চাইলাম তো কি চোটপাট !
জানো সাতদিন অভুক্ত,
পানি খেতেও পারছি না ।
জলাতঙ্ক ? কোন কিছু যে কামড়ায় নি !
তুমি খাচ্ছ তো ঠিকঠাক ?
তোমাকে জড়িয়ে কাঁদতে চেয়েছিলাম...
তাই নিয়ে আমার কি অজুহাত !
কিন্তু তুমি তা দেবে কেন ? কোথায় দেবে ?
এমন কোন যে স্থান নেই,শুধু কাঁদার ।
আমি শুধু একটু কাঁদতেই চেয়েছিলাম,জানো ?
একটু কাঁদতে ।
মহাত্মা গান্ধীর মতো চোখের পাশে দুটো সুতো
পানির । চশমা লাগছে না,দিব্যি দেখছি ।
দেখার তো তেমন কিছু নেই ও ।
আমি চলে গেলে তুমি আসবে তো ?
শেষ দেখা দেখতে ? কটা হলুদ গোলাপ নিয়ে এসো তো...
তোমার প্রিয় যে গোলাপ ।
কখনো তোমায় দেয়া হয়নি ! ফুল ছেঁড়া যে আমার সহ্য হয় না ।
ঐদিন এনো । কেউ যখন কাঁদবে না,
ফুলগুলই নাহয় কাঁদুক,প্রিয়জন হারানোর করুণ শোকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





