মঙ্গলা প্রামাণিককে চেনেন তো ? তিনি বিশ্বজিত এর মতো ছাত্রলীগের চাপাতির কোপে মৃত্যুবরণ করেন নাই । হয়তো নিতান্তই উত্তেজিত হয়ে ১৮ দলের অবরোধ কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন । হ্যাঁ,এটাই তার জন্য কাল হয়েছে । কারণ তিনি আর বেঁচে নাই । অসাধারণ একটা ব্যাপার ! অসাধারণ তো বটেই ! হাইকোর্ট নিজ উদ্যোগী হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে বিশ্বজিতের খুনিকে গ্রেফতার করতে । কিন্তু মঙ্গলার কি হবে ?
বিআরটিসির দোতলা বাস যে তাকে চাপা দিয়েছে ! আমি যখন ছবি দেখলাম তখন তার মাথার দেখা পাইনি । কিভাবে পাবো ? বাস এর অতোবড় চাকাগুলো যে তার মাথাটাকে অদৃশ্য করে দিয়েছে । কি হবে তার পরিবারের ?
আমরা তো স্বার্থপর ! এই মৃত্যু আমাদের মনে আঁচড় কাটে না । এই মৃত্যু কেন,কোন মৃত্যুই না । আমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু বকরের কথা । নিজের ঘরে পড়তে পড়তেই তাকে প্রাণ দিতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টিয়ার শেলের গুলিতে ! কই,কিছু হয়েছে তার মৃত্যুতে ? কিছুই হয়নি ।
কিংবা সাগর সারোয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ? কিন্তু দেখুন বঙ্গবন্ধু ১৯৭৫ সালে খুন হয়েছিলেন । তার খুনের বিচার কিন্তু দেখে ফেললাম তাই না ? এর মানে হল সদিচ্ছা থাকলে সময়টা কোন ব্যাপারই না । কিন্তু সদিচ্ছা কোথায় ? কার কাছেই বা ওটা খুঁজতে যাবেন ?
দোষটা ওই মঙ্গলা প্রামানিকেরই । কেননা সে সরকারী পরিবহনের চাকার সামনে গিয়ে দাঁড়িয়েছে । তারটা হত্যাকাণ্ড নয় । সরকার তো আর ভুলভাল মানুষকে ড্রাইভার হিসেবে নিয়োগ দেয় নাই ! রীতিমতো বিআরটিএ এর লাইসেন্সপ্রাপ্ত । তাকে তো বলা হয়েছিল যে সরকারী সম্পদ বাঁচাতে মানুষের শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে । সেই ড্রাইভার তো তাই করেছে । বেচারা মঙ্গলা ! সে ভেবেছে,রাস্তায় দাঁড়ালেই কেউ খুন হয়ে যায় না ! বাস্তবতা সম্বন্ধে বেচারা ধারণা পেয়েই তাহলে মারা গেলেন,তাই না ?
আসলেই সাধুবাদ জানাই এই "সরকারের" । আপনারা পারেন ও । চালিয়ে যান,"জনগণ" আপনাদের সাথেই আছেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





