somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মারিয়া কিংবা Vampire Woman !

২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিনি নিজেকে প্রথম শয়তান মহিলা (Demon Woman) ভাবেন ! কে তিনি ? তাকে নিশ্চয়ই চেনেন ;)



তিনি হলেন María José Cristerna .এই ৩৭ বছর বয়স্ক রমণীর জন্ম এক রক্ষণশীল ক্যাথলিক পরিবারে,স্থান ? মেক্সিকোর জাপোপান সিটি । চার সন্তানের (১০-১৫ বছরের মধ্যে যাদের বয়স) এই জননী থাকেন মেক্সিকোর গুয়াদালহারাতে ।

তিনি প্রথম ট্যাটু করান ১৪ বছর বয়সে যখন তাঁর বাবা তাকে ইংল্যান্ডে নিয়ে গিয়েছিলেন কাজের সুবাদে ।

পেশায় আইনজীবী মারিয়া ১৭ বছর বয়সে বাবা-মার অমতে বিয়ে করেন । মারিয়ার ভাষ্যমতে,

"I thought that he was the one,He made me laugh, and… oh boy! When you fall in love, you do stupid things. He was a drug addict and came from a twisted family, and a few years later I was supporting four children and being beaten by the same man who’d made me laugh. I felt as though I was going to die.”

দীর্ঘ ১০ বছর তিনি তাঁর ভালবাসার মানুষটির কাছ থেকে শারীরিক-মানুষিক দুভাবেই চরমভাবে নিগৃহীত হয়েছেন । তাঁর মাথায় রেডিও পর্যন্ত ভাঙা হয়েছে X( অবশেষে ২০০১ সালে তিনি তাঁর সন্তানদের নিয়ে চলে আসেন এবং আলাদা থাকতে শুরু করেন ।

এক বছর সময়কাল তিনি আইন সহকারী হিসেবে স্থানীয় আদালতে কাজ করেছেন । এরপর তিনি একটি ট্যাটু শপ (Bodily Addiction) চালু করেন তাঁর বাসায় এবং এরপর থেকেই নিজের শরীরের উপর নির্বিঘ্নে Body Modification চালাতে থাকেন । তিনি ট্যাটু আর্টিস্ট এবং Suspension Artist ও বটে ! (Suspension Artist রা দেহকে ধাতব হুক আর শিকলের মাধ্যমে নিজেকে ঝুলিয়ে রাখেন ভূমি থেকে উপরে এবং এভাবে শারীরিক কসরত দেখান ।)

মূলতঃ আবেগের বশবর্তী হয়ে ট্যাটু করা শুরু করলেও এটা তাঁর নেশায় পরিণত হয় । আর সেই ১০ বছরের অন্ধকার সময়টুকু ভুলতেও তাঁর কিছু করা লাগত,একেবারে নিজের জন্য ।

তিনি নিজেকে Adam এর প্রথম স্ত্রী Lilith (ইহুদী মিথলজি) এর মত (কাল্পনিক) করে নিজেকে সাজাতে থাকেন । তাঁর শরীরের ৯৬-৯৮% অংশই ট্যাটু করা এমনকি মাথাও বাদ যায়নি ! মাথাতে ৪টি শিং সদৃশ জিনিস লাগিয়েছেন,বুকে ও হাতে ৬টি টেফলন ইমপ্লান্ট করেছেন,নেকড়ের মত দাঁত লাগিয়েছেন,জিভ,ভ্রূ,নাক,কান,ঠোঁট প্রভৃতি যায়গায় Pierce করেছেন আর অসংখ্য ট্যাটু করেছেন সারা শরীরে । চোখের পাতাকেও Modified করেছেন এবং তিনি সবসময় চোখে লেন্স পড়ে থাকেন ।

এসব করে নিজেকে তিনি যোদ্ধা মানেন কেননা ১০ বছরের অত্যাচার থেকে মুক্তি পাওয়া তো যুদ্ধজয় করার মতই ব্যাপার । তাঁর কথায়,

“Everyone is modified by things such as pregnancy, aging or losing teeth, but getting tattoos and body mods helped me to think of myself as a warrior,It was particularly important to me when my face was tattooed, as it’s the most sacred part of the body, and the modifications to it make me feel so much stronger.”

২০০৩ সাল থেকে তিনি তাঁর Partner ডেভিড এর সাথে একসাথে থাকছেন । ডেভিড তাঁকে উৎসাহিতই করেন ট্যাটুর ব্যাপারে এবং তিনিও তাই চান । তাঁর ছেলে-মেয়েরা তাঁকে "বাবা" ডাকে,এতে ডেভিড আনন্দিতই !

ধর্ম সম্পর্কে তাঁর মতামত জানতে চাওয়া হলে তিনি উত্তর দেন,

"“I’m not interested in religion at all,through the years, I’ve realised that God is the energy that lives inside us and we decide what to do with that energy.”

সর্বশেষ National Geographic Channel তাঁদের Taboo সিরিজের একটি পর্বে (Alternative Bodies) ২০১০ সালে মারিয়াকে উপস্থাপন করেছে । তিনি এখন মেক্সিকোর তারকায় পরিণত হয়েছেন । যদিও আশেপাশের মানুষ তাঁকে একটু ভয়ের চোখেই দেখে তবুও তিনি এইভেবে সুখী যে তাঁর সন্তানেরা তাঁকে ভয় পায়না । আর সন্তানদের যতটুকু সময় একজন মা দিয়ে থাকেন,তিনিও ততটুকুই দেন ।

অবসর সময়ে তিনি Percussion বাজান আর ভিডিও তৈরি করেন Eva Lumbre নামের এক হেভি মেটাল ব্যান্ডের জন্য ।

তথ্যসূত্র : Bizarre Magazine,National Geographic and Reuters.
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×