গত রাতে খেলা দেখার পর পরিচিত অনেক কে ফোন করলাম কিন্তু ব্রাজিলের কোন সমর্থক পেলাম না। কেউ স্বীকার করতে চাইনা তারা ব্রাজিল সাপোর্টার। একজন তো আরো একধাপ এগিয়ে গেল, বালে আমি ছোটকাল থেকে জার্মান ফুটবলের সমর্থক !!!!!
অবশেষে আমার এক বন্ধুকে ফোন করলার যে কিনা বিশ্বকাপ খেলা শুর হবার আগে আমার সাথে মার্কেটে গিয়ে ব্রাজিলের টি-শার্ট কিনেছে। খেলা দেখে তার মন খারাপ কিনা জানতে চাইলে সে বালে কেন?
আমি কি ব্রাজিল সাপোর্ট করি নাকি?
তাহলে ব্রাজিলের টি-শার্ট কিনলি কেন?
ও ওটা তো আমার ছোট ভাই কে গিফট দেবার জন্য কিনছিলাম। দোস্ত রাখ একটু দেশে ফোন দিতে হবে।
ফোন রেখেদিল। তাও ভালো আর যারা আছে তারাতো মোবাইল বন্ধই করে রেখেছে।
শেষ খবর পাওয়ার পর্যন্ত এখনো মোবাইল খুলে নাই।
এক ছোট ভাই দিল মজার খবর। যারা ব্রাজিলের সাপোর্টার তারা নাকি মোবাই বন্ধ করে নামাজ কালাম পড়তেছে। আজ কে আর্জেন্টিনা হারলে তার পর মোবাইল খুলবে। তা না হলে একেবারে বিশ্বকাপের পর বা ঈদের আগে খুলতে পারে।
আমার এক কলিগ ব্রাজিলিয়ান। সে কাল রাত থেকে কোন কথা বলতেছে না। আজ কাজে আশে নাই। তার বৌ ফোন করে বল্ল সে নাকি কিছুক্ষন পর পর মাথা নাড়া দেয় আর ঘড়ির দিকে তাকায়। মনে হয় এখনো স্বপ্নদেখতেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




