সব ঘটনা জানি না. তবে একটি পত্রিকায় ফরহাদ মজহারের এর স্ট্যাটাস পড়লাম " আমাকে নিয়ে যাচ্ছে , মেরে ফেলবে। " কেন জনি মজা পেলাম। মনে হলো , দেশ এগিয়ে যাচ্ছে। অপহরণ যারা করে তারা এখন মানুষের শেষ ইচ্ছার সম্মান করে.
অপহরণকারী : আপনার শেষ ইচ্ছা কি ?
ফরহাদ মজহার : ফেসবুকে স্ট্যাটাস দিতে চাই।
অপহরণকারী : এইতো বিপদে ফেলেদিলেন।
ফরহাদ মজহার : দেশে সংবিধান তো আমাকে শেষ ইচ্ছা পূরণ করার অধিকরা দিছে । তাই না?
অপহরণকারী : আমি এত কিছু বুজিনা , ওস্তাদের পারমিশন লাগবে ?
ফরহাদ মজহার : তা নেন। তবে মনে রাখবেন যদি শেষ ইচ্ছা পূরণ করাতে না দেন তাহলে জেনেভা কনভেনশন লঙ্গন হবে ।
অপহরণকারী : তা করা যাবে না। আমি ওস্তাদ কে ফোন লাগাচ্ছি ?
ফরহাদ মজহার : জলদি করেন। এই ফাঁকে আমি শেষ বারের মতো আমার ফেসবুকের ম্যাসেজ চেক করি। তবে আপনি না বলা পর্যন্ত স্টেটাস দেব না।
ওস্তাদের সাথে কথা বলার পর ,
অপহরণকারী : ওস্তাদ পারমিশন দিছে। তবে খবরদার লোকেশন শেয়ার করতে পারবেন না.
ফরহাদ মজহার : ওকে আমাকে লেখার একটু সময় দেন। .....
অপহরণকারী : দুই মিনিট সময় পাবেন।
ফরহাদ মজহার : জীবনের শেষ স্টেটস। মাত্র দুই মিনিট ? এটা জেনেভা কনভেনশ ......
অপহরণকারী: তুর জেনেভা কনভেনশনের ম......... .
বিঃদ্রঃ আমার এই লেখা অপহরণকারী বা ফারহা সাহেবের বিষয় নিয়ে না. আমাদের দেশের অনলাইন এবং কিছু অফ লাইন সংবাদ মাধম যেভাবে কাল্পনিক সংবাদ লিখে তার অনুকরণের চেষ্টা মাত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


