চালকের দোষ না সচিবের দোষে এ নিয়ে দেখি ফেসুবকে তোলপাড়। আমার মতে গাড়িতে যে থাকুক না কেন , গাড়ি চালাইছে ড্রাইভার। তাই শাস্তি চালকের হওয়া উচিত। আমি যতটুক জানি দেশের ট্রাফিক আইনও তাই বলে (আমার জানায় ভুল থাকতে পারে ) .
চালক চাইলে কোর্ট এ গিয়ে বলতে পারে সচিব তাকে উল্টা পথে গাড়ি চালাতে বাধ্য করেছিল। আর সচিবদের লজ্জা একটু কম থকে। কোন কোন সচিবের একটু বেশি কম। এ নিয়ে কিছু মনে করা যাবে না। হাজার হোক দেশের সেরা মানব এরা। আপনি আমি এদের দোষ ধরার কে ???
তার পরেও ভাবতে ইচ্ছা করে ইশ যদি এদের লজ্জাটা আর একটু বেশি থাকত। .... তাহলে হয়ত দেশটা আরো একটু এগিয়ে যেত।
আমাদের মত সাধারন মানুষরা অন্যায় করলে এরা বড় গলায় বলতে পারত " আমরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক হয়ে আইন মনে চলি তুই বেটা আইন অমান্য করার কে ?
অরে আমরা যারা সামান্য আম জনতা তাদের আর কিছু না থাকলেও লজ্জাটা অনেক বেশী। একবার সচিবের ধমক খেলে মান সম্মান রাক্ষা করার জন্য হলোও আইন মান্য করে চলতাম।
একবার ভাবুন দেশের সচিবদের , মন্ত্রীদের আইন অমান্য করলে শাস্তি হয়না কিন্তু তারপরেও তারা আইন মেনে চলে কারন তাদের লজ্জা সামান্য বেড়ে গেছে। আগেই বলেছি সাধারণ মানুষের লজ্জা অনেক বেশি সুতরাং তারাও আইন মেনে চলে।
কি আশ্চর্য এক দৃশ্য হবে !!!!!
আসুন প্রাথনা করে : হে প্রভু তুমি আমাদের মন্ত্রীদের এবং তাদের সচিবদের লজ্জা বাড়িয়ে দাও।
আমিন
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




