কে ছিল আপন কে পর
২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সময়ের চোরাস্রোতে জীবনের টলটলে সুখ
ক্রমেই ধূসর যেন আলোকিত বিবশ সময়,
মলিন কুঁকড়ে যাওয়া রঙগুলো হতে থাকে ক্ষয়
বেলাশেষে স্মৃতিপটে উঁকি দেয় শত চেনামুখ।
জমে থাকা হৃদয়ের নোনাধরা মলাটের ঘুণ
জীবন ফুরিয়ে যাওয়া বিবর্ণ গ্লাসের তরল,
চুঁইয়ে গড়িয়ে পড়া মুঠো মুঠো নীলাভ গরল
আশার স্বপ্নগুলো একে একে হয় সব খুন।
থিকথিকে আঁধারের আল্পনা আঁকা দেহখানি
বিলীনের স্বপ্নে সে সাজায় শোকের বাসর,
সারি সারি ফুটো নিয়ে গড়ে ওঠে অন্তিম ঘর
চিরতরে শেষ হবে যাত্রাটা অচিরেই জানি।
শবের যাত্রাপথে বুজে থাকা চোখের প্রখর
দৃষ্টিতে ভেজাবো সব নোনাজলে স্নানরত চোখ,
খোলসের আবরণে ঢেকে রাখা কৃত্রিম দুখ
শেষচেনা হবে সবে কে ছিল আপন কে পর।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন