স্পর্শের ঘ্রাণ
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অজস্র কথা হৃদয়ে পুষে রেখেছি জড়িয়ে মায়ায়
শোনাতে চাই কাউকে সকাল, সন্ধ্যা, রাতে
বা নির্জন অলস দুপুরে কোন গাছের ছায়ায়
বসে; পেলব, কোমল দুটো হাত রেখে হাতে।
আকাশের কান্নায় ভিজবো দুজন চোখে রেখে
চোখ, সমর্পণের আকুতিভরা বিশাল সাগরের মত;
সেথায় হারাবো তার অদ্ভুত সরলতা দেখে;
সব ভুলে পেছনে ফেলে জীবনের ব্যস্ততা যত।
পূর্ণিমা রাতে খোলা জানালার কাছে চেয়ারটা পেতে
অপেক্ষা করব, তোমার স্পর্শের মাতাল করা ঘ্রাণ
ভেসে আসবে যখন, প্রণয়ের সুখস্বপ্নে উঠব মেতে;
একাকার হয়ে বিলীন হবে তোমাতে এই মৃত্যুহীন প্রাণ।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন