আরও একটু সময় দাও
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি চাও আমি তোমাকে শব্দের মূর্ছনায়
বিবশ করে রোমাঞ্চিত ও শিহরিত করি,
মগজের কোষে ছড়িয়ে ছিটিয়ে থাকা
শব্দগুলোকে একসূতোয় গেঁথে তা দিয়ে
মায়াজাল বুনে তোমায় আটকে রাখি সেই জালে?
কিন্তু এলোমেলো আর বাউন্ডুলে শব্দরা
ছুটি নিয়েছে অনির্দিষ্টকালের জন্য,
তাদেরকে একস্থানে জড়ো করার প্রয়াস
ক্রমশ ব্যর্থ হচ্ছে; তাই হয়ত তোমার আকাঙ্ক্ষিত
শব্দের কারুকার্যময় উপাখ্যানটা এখনও পূর্ণতা পাচ্ছে না।
আমাকে আরও একটু সময় দাও,
তোমার জন্য সাগর সেঁচে সবচেয়ে
দামি মুক্তোটা তুলে আনব দেখো....
মোহময় শব্দের গাঁথুনিতে তোমাকে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বন্দি করে নেব সযত্নে।
তোমার চোখে মুগ্ধতাপূর্ণ দৃষ্টি দেখে
আবারও শব্দের পৃথিবীতে হারাব
বিমুগ্ধচিত্তে, অস্তিত্বহীন হয়ে,
পরম নিশ্চিন্তে। ছবিঃ গুগল থেকে।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন