somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমুদ্রে যাপিত জীবন-১ ( মোবাইল পর্ব ) ;) ;)

২৭ শে জুলাই, ২০১২ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


B-) আরো আগেই ইচ্ছে ছিল লেখার কিন্ত ব্যস্ততার কারনে হয়ে উঠছিলনা ।এবার ধারাবাহিক ভাবে লেখার ইচ্ছে পোষন করছি ।শিক্ষানবিশ হিসেবে মাত্র একবছর জাহাজে কাটিয়েছি , এখনো পাড়ি দিতে হবে বহুদুর ।আপাতত এই এক বছরের যাপিত জীবন-ই তুলে ধরব আপনাদের সামনে ।





## নীল জলরাশির মাঝে বেশ কিছুটা দিন ছুটে চলার পর যখন ই কোন পোর্ট এ ভিড়তাম সবার আগে চেষ্টা থাকতো মুঠোফোনে প্রিয় মানুষদের সাথে কথা বলার । এজেন্ট , সুপারভাইজার বা ফোরম্যান এদের সাথে খাতির জমিয়ে কোথায় কলিং কার্ড পাওয়া যায় বা কোন সিমে কথা বলা যায় তা জানার চেষ্টা করতাম ।এখন যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারনে খুব সহজেই প্রিয় মানুষদের সাথে কথা বলা যায়।অথচ কিছুকাল আগেও সমুদ্রচারীরা মাসের পর মাস অপেক্ষায় থাকতো প্রিয় মানুষদের চিঠির জন্য ।পোর্টে ভিড়লে এজেন্টরা চিঠি নিয়ে আসতো ।যার কোন চিঠি আসতোনা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে অপেক্ষা করত পরবর্তি পোর্টের ।এখন প্রায় সব জাহাজেই ই-মেলের মাধ্যমে , স্যাটেলাইট ফোনের মাধ্যমে প্রিয় জনের সাথে যোগাযোগ করা যায়।

অনেক চেষ্টার পর যখন একটা সিম হাতে পেতাম কোন নিয়মের তোয়াক্কা না করেই কান্ট্রি কোড দিয়ে সোজা ডায়াল......তবে দুই-এক মিনিটের পর ব্যালেন্স শূন্য হয়ে যখন লাইন কাটা যেত এরপর খোঁজ নিতাম কিভাবে ডায়াল করলে টাকা কম কাটবে।


জাহাজে ব্যবহৃত নেভিগেশনাল চার্ট
তবে দৃশ্যটা আরো মজার হয় যখন বাংলাদেশে ফিরি তখন ।আন্দামান পার হয়ে সেন্ট-মার্টিন এর ২০ নটিক্যাল মাইলের কাছাকাছি প্রথম নেটওয়ার্ক পাওয়া যেত যা ঘন্টা দু-একের জন্য থাকত। শুরু হত নেটওয়ার্ক খোঁজার আজব এক প্রতিযোগীতা । ‌

জাহাজের একোমডেশান ও ক্রেন
জাহাজের এ মাথা থেকে ও মাথা , সুপারস্ট্রাকচার ডেক (একোমডেশানের চারপাশের বর্ধিত অংশ ), ব্রিজ উইংস কোথায় পাওয়া যাবে একটু নেটওয়ার্ক ? তা গভীর রাত হোক কিংবা কড়কড়ে রোদেলা দুপুর ।





রাতের বেলায় জোনাকির মত মুঠোফোনের মৃদু আলোগুলো ভেসে বেড়াত আর দিনে কেউ বা কাজের নাম দিয়ে উচুঁ ক্রেনগুলোতে উঠে বসে থাকত নেটওয়ার্কের আশায় ।
নিস্তব্ধতার মাঝে হঠাৎ করে ভেসে আসত কারো রাজ্য জয় করার উল্লাস.........হ্যা.........লো..........মা ......আমি...........কেমন আছো তোমরা .....?

বিঃদ্রঃ আমার লেখার হাত ততটা ভাল না । তারপরেও এতক্ষন পড়েছেন এ জন্য ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:২৫
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×