ফিরে দেখা দিনগুলো
১৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্রিকেট খেলা বোঝা আর খেলা শুরু ৯৯ বিশ্বকাপের সময় থেকে।এই ১৮ বছরে দর্শক হিসেবেও আমার ট্রান্সফরমেশন হয়েছে।তবে ক্রিটিকাল সিচুয়েশনগুলোতে নার্ভাসনেসে এখনো ঘেমে নেয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়।আজও ৪ উইকেট যাওয়ার পর টিভি বন্ধ করে দিয়েছি অজানা আশংকায়।
কৈশোরের একটা লম্বা সময় কেটেছে হারের বৃত্তের মধ্য দিয়ে ।হার নিশ্চিত জেনেই খেলা দেখতে বসতাম শুধু আশরাফুল অথবা বাশারের একটা হাফ সেঞ্চুরি ,খুব বেশি হলে সেঞ্চুরি আর মাশরাফি -রফিকের বোলিং দেখার জন্য। ৩০০ রানও ছিল বিশাল প্রাপ্তি।পুরানো জিম্বাবুয়ের সাথে প্রায় ৩-৪ বছর পর ওয়ানডেতে একটা একটা জয় যেন ছিল অনেক খরার পর বৃষ্টির মত।খেলাটা যদিও টিভিতে দেখিনি।বাসায় কেবল কানেকশন ছিল না তখন । রংগমঞ্চে এরপর আগমন সাকিব –তামিম,মুশফিকদের। আস্তে আস্তে মাঝেমধ্যে দুই একটা ওয়ানডে জিততে শুরু করলাম ।নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর থেকেই যেন নতুন বাংলাদেশের পথচলা ।এখনতো, হারগুলো হজম করতেও কষ্ট হয় ।যারা খেলা দেখা শুরু করেছে ২০১০ এর পর থেকে তারা এই ফিলিংসটা বুঝবে না।বুঝবে না দিনের পর দিন হারার কি কষ্ট ।
ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট দল।হারে ,জয়ে পাশে আছি সবসময়।

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন