somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইপিএল প্রসংগঃ

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে ।তাই, বাংলাদেশের খেলোয়াড়রা বিভিন্ন পয়সা লিগে ( আইপিএল,সিপিএল,পিএসএল ) খেলুক অথবা চাঁদে গিয়ে খেলুক তাতে আমাদের কোন আপত্তি নেই।প্রিয় খেলোয়াড়দের খেলা এক নজর দেখতে পাচ্ছি এটাই বা কম কি ? তাই , মুখে যতই বলি আইপিএল দেখব না তারপরও সময় পেলে টিভি খুলে বা ক্রিকইনফো / ক্রিকবাজ এ গিয়ে দেখে নিই আজকের স্কোয়াডে সাকিব বা মুস্তাফিজ আছে কিনা।শিডিউলে এমনিতেই আমাদের খেলা কম থাকে।তাই, এসব লিগে প্রিয় খেলোয়াড়দের ভালো পারফরমেন্স আমাদের কাছে বোনাসের মত।কিন্তু আমাদের অতি প্রতিক্রিয়াশীল দর্শক এসব লিগের খেলাকে এমন সিরিয়াসলি নিয়েছে কলকাতা আর সানরাইজার্সের ফেসবুক পেজ দেখলে তা বোঝা যায় ।ভাই, কি দরকার আমাদের ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো।একটা ডোমিস্টিক লিগের ম্যাচে কে খেললো আর কে খেললো না তা নিয়ে ভীনদেশের একটা পেজে গিয়ে ভুলভাল ইংরেজি,বাংলা ,জগাখিচুড়ি ভাষায় ফেক আইডিদের সাথে ঝগড়া করে কি লাভ বলেন।
কি দিচ্ছে আমাদের আইপিএল? প্রিয় খেলোয়াড়দের দেখতে পাওয়ার সাময়িক আনন্দ ? কিন্তু লং টার্মে আমরা কতটা ক্ষতিগ্রস্থ হচ্ছি তা কি দেখছেন না ?গতবারই তো টানা আইপিএল খেলে মুস্তাফিজ যখন সানরাইজার্সকে চ্যাম্পিয়ন হতে ভূমিকা রাখলো আমরা সবাই খুশি।কিন্তু পরে ইঞ্জুরির কারনে যে দীর্ঘদিন জাতীয় দলে আমরা তার সার্ভিস মিস করলাম সেটা কি ভেবেছেন। একই ধরনের সিপিএল খেলা নিয়ে বোর্ডের সাথে দ্বন্দে সাকিব একবার নিষিদ্ধও হয়েছিলো।আর পাড়ায় মহল্লায় ,গ্রামে গঞ্জে আইপিএল নিয়ে যে জুয়ার প্রচলন শুরু হয়েছে জুয়াড়ি একটা প্রজন্ম পেতে খুব বেশি দেরি নেই ( আল্লাহ মাফ করুক ) । দিনশেষে ,আমদেরই ক্ষতি ।
না খেলে ,ইঞ্জুরি মুক্ত থেকে যদি টাকা কামানো যায় তবে তাই হোক।আমাদের প্লেয়ার খেললো না কেন এসব ইগো না হয় ড্রয়ার বন্দিই থাকুক ।
ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিঠে কোদাল, হাতে মোবাইল

লিখেছেন মুনতাসির, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২৪



শীতের সকাল।
কুয়াশার চাদরে মোড়ানো মাঠ,
পিঠে কোদাল, হাতে সময়—
মাটি আর মানুষের প্রতিদিনের নিরব সংলাপ।

বগুড়া, ২০২৬। ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×