somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত মুভি রিভিউ - ২

১৭ ই মে, ২০১৮ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের ব্লগেই বলেছি আমি মুভি ফ্রিক নই।অনেক বেশি মুভি দেখি না।দেখলেও বহু যাচাই বাছাই করে তারপর দেখি।যে মুভিগুলো দেখে ভালো লেগেছে সেগুলো নিয়েই লিখি। তাই,আমার মুভি রিভিউ সচরাচর রিভিউয়ের মত নয়, কিছুটা অদ্ভুত লাগতে পারে আপনাদের কাছে।



Mucize (2015)
IMDb : 7.6


কোরিয়ান,থাই বা অন্যান্য ভাষার মুভিগুলোর দেখার প্রধান বিপত্তি হচ্ছে ভাষা। সাবটাইটেলে মুভি দেখার কারণে প্রতিটা মুহূর্ত আপনাকে সজাগ থাকতে হয় । তাই আমি চেষ্টা করি একটি কোরিয়ান ,থাই বা বিদেশি ভাষার মুভি দেখার পর বাংলা ,হিন্দি অথবা ইংরেজি ভাষার মুভি দেখার। আজ প্রথমে যে মুভিটি নিয়ে বলব তার নাম 'MUCIZE ' বা 'THE MIRACLE' যার বাংলা অর্থ করলে দাড়ায় অলৌকিক । তার্কিশ এই মুভিটির গল্প শুরু হয় মাহের নামের এক স্কুল টিচারকে নিয়ে। শহর থেকে দূরে এক পাহাড়ি গ্রামে বদলি হন তিনি। অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে যখন গ্রামটিতে পৌঁছান জানতে পারেন সেখানে কোন স্কুল-ই নেই।অল্প সময়ের মধ্যেই গ্রামবাসীর মন জয় করে নেন তিনি।তাদের আন্তরিকতা আর সহযোগিতায় শেষে নিজেই একটা স্কুল গড়ে তুলেন।শুধু বাচ্চারা নয় , মাহের সাহায্যের হাত বাড়িয়ে দেন গ্রাম সর্দারের প্রতিবন্ধি ছেলে আজিজের দিকেও।এভাবে এগিয়ে যায় কাহিনীটি।
আর হ্যাঁ, ২০১৫ তে নির্মিত এই মুভিটি কিন্তু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ।

Shaadi Mein Zaroor Aana
IMDb : 7.9


এরপর যে মুভিটির গল্প বলব তার নাম Shaadi Mein Zaroor Aana । বলিউডে নির্মিত এই মুভিটি মাস্ট ওয়াচ মুভি নয় তবে টাইম পাসের জন্য মোটামুটি ভালোই বলা যায়।অনেক পজিটিভ রিভিউ দেখে মুভিটি দেখতে বসা।আমার দেখা রাজকুমার রাওয়ের প্রথম সিনেমা ।যদিও বলিউডের অন্য নবীন নায়কদের মত হিরোয়িক লুকস নেই তবে অভিনয় বেশ ভালোই বলতে হবে।
গল্পের কাহিনী শুরু হয় সাত্তু ও আরতির বিয়ের কাহিনী দিয়ে। সাত্তু সদ্য সরকারি চাকরিতে জয়েন করে ক্লার্ক হিসেবে।আর শিক্ষিতা আরতির স্বপ্ন পিসিএস আফিসার হবার।পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয় তাদের।একে অপরকে পছন্দও করতে শুরু করে।ঠিক বিয়ের রাতে আরতি জানতে পারে পিসিএস পরীক্ষায় উর্ত্তীনের খবর ।কি করবে এখন আরতি? নিজে অফিসার হয়ে ক্লার্ক সাত্তুকে বিয়ে করবে নাকি নিজের স্বপ্নকে আগে প্রাধান্য দিবে? অন্যদিকে সাত্তুর প্রতি যে ভালোবাসা সেটিকেও তো অস্বীকার করা যায় না।



সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৮ রাত ১২:৫৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

লিখেছেন মামুন রেজওয়ান, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"কর্পোরেট_ফ্যাক্ট_২১"



সব সময় ইন্টার্ভিউ দেওয়ার অভিজ্ঞতা আমরা জানতে পারি অনলাইনে। কিন্তু যারা ইন্টার্ভিউ নেন বিভিন্ন পজিশনের জন্য তাদের অভিজ্ঞতা খুব একটা জানা হয়না আমাদের। তাই আমরাও যারা মোটামুটি এক্সপেরিয়েন্স... ...বাকিটুকু পড়ুন

×