somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরশাদ ছাড়া পদ্মা সেতু হবেনা!!!!!!!!!!!!

২২ শে অক্টোবর, ২০১২ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদ্মা সেতু বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

সাবেক এই রাষ্ট্রপতির দাবি, তিনি পুনরায় ক্ষমতায় গেলে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হতে পারে।

ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাপা’র চেয়ারম্যান সোমবার টাঙ্গাইলের কালিহাতীতে এক পথসভায় পদ্মা সেতু প্রকল্পসহ নানা বিষয়ে সরকারের কার্যক্রমের সমালোচনা করেন।

তিনি বলেন, “পদ্মা সেতু নিয়ে কত নাটক দেখলাম! পদ্মা সেতু কখন হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি ক্ষমতায় এলে পদ্মা সেতু হবে, অন্যথায় হবে না।”

দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিলের পর পদ্মা সেতু নির্মাণে অনিশ্চয়তা দেখা দেয়। সরকারের নানামুখী তৎপরতায় বিশ্ব ব্যাংক সিদ্ধান্ত বদলালেও প্রকল্প বাস্তবায়ন কবে হবে, তা এখনো অনিশ্চিত।

বর্তমান সরকারে থাকলেও আগামী নির্বাচন আলাদাভাবে করার ঘোষণা রয়েছে এরশাদের। টাঙ্গাইলের ঘাটাইল আসনে উপনির্বাচনেও আওয়ামী লীগের বিপরীতে প্রার্থী দিয়েছে জাপা।

এরশাদ বলেন, “এ সরকারকে মানুষ আর চায় না, পরিবর্তন চায়।”

ভোট দিয়ে কী পেয়েছেন- পথসভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে এই প্রশ্ন রেখে তিনি বলেন, “খুন-হত্যা ছাড়া এই সরকার কী দিতে পেরেছে?

“আশা করেছিলাম পরিবর্তন হবে, দেশের উন্নতি হবে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে; কিন্তু হয়নি। সব নষ্ট হয়ে গেছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে।”

তিনি বলেন, “মহাজোটকে সমর্থন করেছিলাম। আমার অবদান ছিল তাদের এত আসন পেতে।

“জাতীয় পার্টিকে ভোট দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। জাতীয় পার্টিকে আরেকবার ভোট দিয়ে দেখেন, কী পরিবর্তন হয়।”

কালিহাতী বাসস্ট্যান্ডে আয়োজিত এই পথসভায় জাপা নেতা কাজী জাফর আহমদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সোহেল রানাও ছিলেন।

সভায় বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন রতন সিদ্দিকী, আবুল কাশেম, টাঙ্গাইল-৩ আসনের এমপি প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিন প্রমুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২২ ঘ.আমি ছাড়া পদ্মা সেতু হবে না: এরশাদ
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×