somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনরাক্ষস ওসমান গনির ১২ বছর ও স্ত্রীর ৩ বছর জেলঃ আপনার প্রতিক্রিয়া

০৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে বনখেকো ওসমান রাক্ষস কে ১২ বছরের জেল দেয়া হলো। এই লোকটা সব গাছ খেয়ে বন উজার করে ফেলেছে। বিচারকগণ তো ১২ বছরের জেল দিলেন, আপনার বিচারে আর কি কি শাস্তি হওয়া উচিৎ এই রাক্ষসের।


ওসমান গনি বনখেকো হিসেবে পরিচিত সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনিকে দুর্নীতির দায়ে ১২ বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুুর্নীতিতে সহায়তা করার দায়ে তার স্ত্রী মোহসেনারা গনিকে তিন বছরের সশ্রম জেল ও এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩ কোটি ৬০ লাখ টাকার সম্পদ ও ২৭০ ভরি স্বর্ণালঙ্কার বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল বিশেষ জজ আদালত ১০-এর বিচারক এ কে এম আরিফুর রহমান দুর্নীতি দমন কমিশনের করা এ মামলার রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে ওসমান গনি জেলে ও মোহসেনারা গনি পলাতক আছেন।
রায়ে সম্পদের হিসাব গোপন করার দায়ে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনে দুই বছরের জেল ও অবৈধ সম্পদ অর্জন করার দায়ে ১০ বছরের সশ্রম জেল এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছরের সশ্রম জেল ভোগ করতে হবে। অন্যদিকে মোহসেনারা গনিকে তিন বছরের সশ্রম জেল ও এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের জেল ভোগ করতে হবে। এছাড়াও রায়ে ওসমান গনির নামে থাকা ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ ও তার স্ত্রীর নামের ২ কোটি ৮০ লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে গত বছরের ২৬ জুলাই উত্তরা থানায় সম্পদের হিসাব গোপন করা ও অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে মামলা করেন। কমিশনের সহকারী পরিচালক আখতার হামিদ ভূইয়া ১৩ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
মামলার বিবরণীতে বলা হয়, ওসমান গনি ৪ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৪৬৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশনে জমা দেয়া সম্পদের বিবরণীতে ১ কোটি ২ লাখ ৫৩ হাজার ৫৮৪ টাকার সম্পদ গোপন করেছেন।

সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:০১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×