somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনেট কবি
সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

প্রিয়া সস-৪

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তুমি আর আমি মিলে আমরা দু’জন
একসাথে পথচলা হাতে ধরে হাত
একসাথে পারকরা প্রতিদিন রাত
দূরে গেলে মনে হয় পৃথিবী অসার।
মা-বাবার সাথে কত আছে প্রিয়জন
তথাপি তোমায় কেন খোঁজে আঁখিপাত?
কেন যে তোমায় বিনে বিরস প্রভাত?
তুমি এলে কেন লাগে আনন্দ অপার?

মা-বাবার স্নেহ ছায়া যে জন হারায়
প্রিয়ার ছোঁয়ায় তারে ভুলায় সে শোক
আত্মীয় স্বজন যার দূর ঠিকানায়
প্রেয়সি পরশ তারে বিলায় আলোক।
সেই তুমি এই তুমি সেই তুমি এই
তোমার মতন প্রিয়া আর কেহ নেই।


প্রেমে নির্ঝর

‘প্রিয়তমা মনে রেখ’ সে গান এখন
প্রিয়তমা মনে রাখে সকল বেলায়
অবিরাম ভেসে চলা জীবন ভেলায়
প্রিয়তমে ভুলেনা সে সময়ে ক্ষণিক।
বাবা-মায় ছেড়ে তার প্রিয়তমে মন
সে চায় প্রিয়কে রাখে সুখের ছোঁয়ায়
প্রেমতরী বেয়ে বেয়ে প্রেম জোছনায়
তার কাছে তার প্রিয় অমূল্য অনেক।

‘নিরুপমা মনে রেখ’ হৃদয়ে কোমল
নিরুপমা মনে রাখে দিয়ে সুনজর
কর্তব্যে সেবায় থেকে নিত্য অবিরল
তার প্রেমে থাকা চাই তেমন নির্ঝর।
প্রিয়তমা প্রিয়তমে অনুপম জুটি
বিরোধেরে এর থেকে দিয়ে দাও ছুটি।


প্রিয়া মন

প্রিয় মনে তোমাদের কি আছে সঞ্চয়?
প্রিয়া মন দেখ নাকি কতটা সুন্দর?
কতটা কোমল তার নিভৃত অন্তর?
রেখ না অযত্নে তারে হেলায় ফেলায়।
প্রিয়া মন মূল্যবান ফেলনাতো নয়
খেলনাতো নয় তার অন্তর অন্ধর
ভালোমত দেখ তার হৃদয় প্রান্তর
জ্বলেনা সে রত্ন যেন তোমার জ্বালায়।

রতনে যতন করে রাখলে উজ্জ্বল
লাগবে তোমার কাজে তোমার সম্পদ
রেখ তারে ঝেড়ে মুছে আলো ঝলমল
মনে যেন নাহি হয় তোমার চৌপদ।
পশুরা চিনেনা কোন রতনের রাজি
না হোক পশুর মত মানুষেরা আজি।


নীলপরির ‘হতে চাই তোরই সঙ্গিনী’ কবিতায় মন্তব্য-

নীলপরি মেঘে মেঘে ভেসে যেতে চায়
অবুঝ মনেতে তার বৈশাখের নাড়া
এবার যে তার মন পেতে চায় ছাড়া
যেতে চায় মন তার অজানায় দূরে।
মেঘে মুগ্ধ পরি মনে স্নিগ্ধতা ছড়ায়
সে যেন শুনতে পায় মেঘের নাকাড়া
মেঘের সঙ্গিনী হতে সেজন্যই তাড়া
সে চায় মেঘ মোহে তার সাথে ঘুরে।

পরির অবুঝ মনে আজ ভয় নেই
ছন্নছাড়া হতে মনে নিদারুণ সখ
মেঘ যেন সাথে নিতে ডাকে পরিকেই
সে জন্য মেঘ যাত্রায় পরি মনে সুখ।
যাক তবে পরি মিশে মেঘেদের দলে
পরি মন গুনগুনে কত কথা বলে।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:১৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দমকা হাওয়া

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৩ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫


সময় যেনবা এক দমকা হাওয়া-
হুট করে এসে আবার কোথায় যায়?
জাপটে ধরতে তারে করছি ধাওয়া,
দেখি কীভাবে সে বঞ্চনা করে আমায়।
ছুটছি তো ছুটছিই দূর অজানায়,
হবে নিশ্চয়ই এবার কাছে পাওয়া-
অতৃপ্ত হৃদয় ভাসে ভরা... ...বাকিটুকু পড়ুন

সংসদে যা ঘটেছে সেটা কি অপ্রত্যাশিত ছিল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ৮:৪৯


দুই দিন আগে কুমিল্লার পরিচিত এক মুদি দোকানে সদাই কিনতে গিয়েছিলাম; সেখান থেকে প্রায়ই বাজার করি। হিসাব মেলাচ্ছিলাম, হঠাৎ তিনি উত্তেজিত হয়ে বলে উঠলেন—"আগামীকাল তো সংসদ! হাসনাত আবদুল্লাহ... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ 'চাঁদগাজী' (সাময়িক পোষ্ট)

লিখেছেন রাজীব নুর, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১০:২০



আমি কোনো রকম ভনিতা না করে স্পষ্ট জানতে চাই-
ব্লগার 'চাঁদগাজী' কবে থেকে প্রথম পাতায় লেখার সুযোগ পাবেন? তাকে আর কতদিন শাস্তি দিবেন? সরকার পতনের পর কারাগার থেকে... ...বাকিটুকু পড়ুন

আমার কালপুরুষ ভাইয়া

লিখেছেন অপ্‌সরা, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১১:০০


আমার কালপুরুষ ভাইয়া। গত ৭ই মার্চ যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। খবরটা আমি জানার পর থেকেই মনটা খারাপ হয়ে আছে। ভাইয়া... ...বাকিটুকু পড়ুন

বিএনপিপন্থী ব্লগারদের বাকস্বাধীনতা হরনের নমুনা

লিখেছেন ঢাবিয়ান, ১৪ ই মার্চ, ২০২৬ সকাল ১০:১৬

বিএনপির মির্জা আব্বাস অসুস্থ হবার পর কিছু বিএনপি সমর্থক এর দায় খুবই ন্যক্কারজনকভাবে নাসিরুদ্দিন পাটোয়ারীর উপড় চাপাতে চাইছে !! অসুস্থ মির্জা আব্বাসের ছবি দিয়ে এরকম... ...বাকিটুকু পড়ুন

×