
গোমরা মুখ দেখার কে আছে? হেথায়
অবসর নেই কারো , দেখে মুখ ভার
কারো, নিজ কাজ ফেলে।ইচ্ছে বিধাতার
সকলে আকুল হয়ে কর্ম ব্যস্ত থাক।
না খেটেও ভাগ্যগুণে কেউ কিছু পায়
বিধাতার ইচ্ছে হলে।তাঁর উপহার
বিনা কষ্টে ঝুটে যায়, ক’জন ধরার
এমন আছে?কর্মেই সৌভাগ্য মৌচাক।
নিয়ত চেষ্টায় থেকে সৌভাগ্য সন্ধানে
নিশিদিন, তারপর আশাকর ফল
কর্মে চঞ্চল থেকেই সে স্রোতের টানে
খুঁজে নাও নিজেদের জীবন সম্বল।
বড়াই গড়িয়ে দিয়ে বিনয়ের সাজে
আপন জীবন গড় দীপ্ত কারুকাজে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
