
সুরমা কোখায় আছ, গোলাপ বাগানে?
একা একা ফুল বনে ফুর ফুরে বায়
দৃষ্টিরা আমায় যেন তোমাতে ফিরায়
দেখে নিতে কত ফুল তোমাতে সঞ্চিত।
সচকিত হয়ে ফিরি ভোমরার গানে
ফুল স্নাত পূর্ণিমার স্নিগ্ধ জোছনায়
ফুলের বাগানে তুমি লুকিয়ে কোথায়?
দেখনা এখানে হয় জোছনা সিঞ্চিত!
দখিনা বাতাসে ফুটে গোলাপের কুঁড়ি,
বিকসিত হয়ে দোলে। নয়ন নির্ভার
ফুল দল রূপ রঙে। প্রজাপতি ঘুড়ি
ফুলে ফুলে উড়ে ফিরে হৃদয়ে সবার।
এস হাঁটি ফুল বনে হাতে ধরে হাত
রোমাঞ্চে জড়িয়ে থাক মধুময় রাত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
