
জন্মের আলোচনাকে মিলাদ বলে। যে কোন লোকের জন্মের আলোচনা স্বাভাবিক বিষয়।মহানবির (সা.) জন্মের কথা শুনে আবু লাহাব দাসী আজাদ করে, সেজন্য জাহান্নামে তার আঙ্গুল দিয়ে দুধ পড়বে এ কথা হাদিসে আছে। কাজেই হাদিস অনুযায়ী মহানবির (সা.) জন্ম কথা শুনে খুশী হওয়া আল্লাহর সন্তুষ্টির কারণ।মহানবির (সা.) জন্মের আলোচনা হলে তাঁর জন্মকথা শুনে খুশী হওয়া যায়, কাজেই মহানবির জন্মের আলোচনা আল্লাহর সন্তুষ্টির কারণ।কিন্তু বিদয়াত আল্লাহর অসন্তুষ্টির কারণ। কাজেই মহানবির (সা.) জন্মের আলোচনা বিদয়াত নয়।
মহানবির (সা.) জন্ম হয়েছে তাঁর নবুয়তের আগে। তাঁর জন্মের আলোচনা শুরু হয়েছে তাঁর নবুয়তের আগে। কাজেই তাঁর জন্মের আলোচনা ইসলামে নতুন নয়।বিদয়াত হতে হলে নতুন হতে হয়। কাজেই মহানবির (সা.) জন্মের আলোচনা বা মিলাদ বিদয়াত নয়।
সাহাবায়ে কেরাম মিলাদ করেননি কথাটা প্রমাণীত নয়। কারণ তাঁদের দিনপঞ্জি লিখিত নেই।কিন্তু যেহেতু হাদিস দ্বারা প্রমাণীত যে মহানবির(সা.) জন্মের আলোচনা আল্লাহর সন্তুষ্টির কারণ সেহেতু এটা সাহাবায়ে কেরাম (রা.) করেছেন কিনা এমন তথ্য অনুসন্ধান অপ্রয়জনীয়। কারণ আল্লাহর সন্তুষ্টির কাজ কেউ করলেও করা যায় আর না করলেও করা যায়।হাদিসে নেই এমন কথা বলাও অহেতুক। কারণ আমরা জানি শুধু ইমাম বোখারী (র.) এক লক্ষ হাদিস সংগ্রহ করে লিখেছেন মাত্র সাত হাজার। এখন কেউ হাদিস না লিখলে হাদিসে থাকে কেমন করে?
মিলাদের একটি কাজ দরূদ। যা করতে আল্লাহ নির্দেশ করেছেন।দরূদ আল্লাহ ও তাঁর ফিরিশতাগণ জামায়াতে পড়েছেন এমন কথা কোরআনে আছে। এখন কোরআন অনুযায়ী দরূদের অনুষ্ঠান করে তাতে মহানবির (সা.) জন্মের আলোচনা করলে কি ক্ষতি?
মহানবির (সা.)জন্ম শয়তানের জন্য মহাকষ্ট দায়ক। এজন্য মহানবির (সা.) জন্মের আলোচনা হলে শয়তানের গায়ে আগুন ধরে। এজন্য যে কোন মূল্যে শয়তানেরা মহানবির (সা.) জন্মের আলোচনা বা মিলাদ বন্ধ করতে চায়।
মিলাদে দরূদ, মহানবির জীবন কথা আলোচনা হয়, এগুলোতো ইবাদত। তবে এগুলো ইবাদতের নিয়তে করা যাবেনা সেটা আবার কেমন কথা।অপচয়কারী শয়তানের ভাই। খোঁজ নিয়ে দেখা গেছে যারা প্রচুর পরিমাণে অপচয় করে সে সব শয়তানের ভাই মিলাদের বিরোধীতা করে।এখন শয়তানের ভাইয়েরা কোন কাজের বিরোধীতা করলে মুসলমানেরা সেটা বাদ দিবে কোন কারণে? বরং শয়তানেরা যে কাজের বিরোধীতা করে সে কাজ আরো বেশী করে করা দরকার।
অহেতুক মিলাদের বিরোধীতাকারী গোষ্ঠি অহেতুক মিলাদের বিরোধীতা করে মুসলমানদেরকে অমুসলমানদের কাছে হেয় প্রতিপন্নকরছে। অথচ দেখা যায় এরা প্রকাশ্যে ইজরায়েল ও আমেরিকার দালালি করছে।কাজেই এরা কারা সেটা মুসলমানদের নিকট পরিস্কার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
