
রঙ রূপে ইয়াবার দারুণ সুবাসে
চোখ বুঁজে আসে যেন! মনের কাঁপন
বাড়ে মাদক নেশায়।সফেদ কাফন
আসে ঘরে এর ঘোরে, কি উম্মাদনায়!
পিছনে কবর রেখে খবর বাতাসে
বিস্তারে। লাল বড়ির মোহের জীবন
যাপনে তারেই ভেবে একান্ত আপন
যত সব বেকুবেরা, উহা শুধু চায়।
ব্যবসায় ঘরে আসে কাঁড়ি কাঁড়ি টাকা
সেকারণে গুণীজন এর মহা ভক্ত
হয়ে, আসক্তের করে পকেটটা ফাঁকা,
তাদের নৈতিক বোধ জানি মহাশক্ত!
সভ্যতায় মাদকের অসভ্য ছোবল
প্রত্যেক জাতিরে করে নিতান্ত দূর্বল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
