
রাতের পূর্ণিমা চাঁদ, জোছনার বানে
রাশি রাশি ফুল ভাসে।সেথা নেমে আসে
জোনাকির দল। ফুটে আলোবিন্দু ঘাসে,
বাতাসে নালার জলে চাঁদ যেন নড়ে।
বিরু অন্তর জুড়ায় গুন গুন গানে
তরুণী দলের কন্ঠে, সে গান উচ্ছাসে
আনন্দ হিল্লোল তোলে।নিরুপমা হাসে
দেখে বিরু ঝুপ করে গেল জলে পড়ে।
ওরে টেনে তোল সবে,খায় বুঝি জল
মিলিয়ে হাসির রেখা চিন্তাযুক্ত নিরু,
নারীর এমন মন কোমল নির্মল
অবশেষে এ যাত্রায় বেঁচে যায় বিরু।
তারপর ঘুরে গেল জীবনের গুটি
বিরেন্দ্র ও নিরুপমা সেই থেকে জুটি।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৮ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




