somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনেট কবি
সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

কর্ম ও ভাগ্যের দায় বিধাতার নয়

২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



# কর্মের দায়

কাজ হয় লোক ও বিধাতার ইচ্ছায়। বিধাতার ইচ্ছা ছাড়া কাজ অসম্ভব। লোকের ইচ্ছায় কাজ কখনো হয় কখনো হয়না। তথাপি কাজের দায় বিধাতার নয়, কিন্তু কাজের প্রশংসা বিধাতার।কারণ বিধাতার ইচ্ছা কার্য ব্যবস্থাগত।আর লোকের ইচ্ছা কার্য সম্পাদনগত।
লোকের ইচ্ছা+বিধাতার ইচ্ছা= দান, অথবা লোকের ইচ্ছা+বিধাতার ইচ্ছা= চুরি।যেহেতু বিধাতার ইচ্ছা কার্য ব্যবস্থাগত, বিধাতার ইচ্ছা ছাড়া কাজ হয়না, সেহেতু উভয় সমিকরণে বিধাতার ইচ্ছা থাকা বাধ্যতা মূলক।কিন্তু লোকের ইচ্ছা কার্য সম্পাদনগত হওয়ায় দানের বদলে চুরি হয়েছে লোকের ইচ্ছায়। সেজন্য চুরির দায় বিধাতার নয় বরং চুরির দায় লোকের। কিন্তু দানের প্রশংসা লোকের নয় কারণ লোক হাজার চেষ্টা করলেও দান করতে পারতোনা যদি বিধাতা ইচ্ছা না করতেন। সে জন্য বিধাতার ইচ্ছায় লোক দান করায় বিধাতা প্রশংসা পাবেন আর লোক তাঁর কর্মচারী হিসেবে মজুরী পাবে।
অনেক সময় লোকের ইচ্ছার সাথে বিধাতার যোগহয়না তৃতীয় কারো ইচ্ছার কারণে বা ভিন্ন কোন কারণে। সে জন্য তখন সে কাজ হয়না।

# ভাগ্যের দায়

বিধাতা ভাগ্যে লিখেছেন বলে লোক করছে ঘটনা এমন নয়। বরং লোক করবে সেটা বিধাতা আগে থেকে জানেন বলে বিধাতা সেটা আগে থেকে লিখে রেখেছেন। আর বিধাতার আগে থেকে জানা দোষের হতে পারেনা। কাজেই এ ক্ষেত্রে বিধাতার কোন দায় নেই বরং সব দায় লোকের।

কিন্তু মাছ বা মানুষ হওয়া সংক্রান্ত ভাগ্যের দায় বিধাতার বলে মনে হলেও মূলত সে দায়ও বিধাতার নয়, বরং সেটা কর্মফল। সেটা মানুষ ও মাছের প্রাণের কর্মফল।প্রাণকে বিধাতা যে কাজ দিয়েছেন, সে কাজ করে প্রাণ যে মজুরী অর্জন করেছেন।সে মজুরী দিয়ে প্রাণ যে দেহ ক্রয় করেছে সে দেহ প্রাণ অর্জন করেছেন। মনে করি দেহ মানুষের, ২০১৮ সালের, বাংলাদেশী অমুক পিতা-মাতার সন্তান, দেহের মেধা ও যোগ্যতা, দেহের মডেল, মূল্য ২০০০০০০ নেকি। আপনার আছে ১০০০০ নেকি সে মূল্যে আপনি পেলেন সৌদি আরবী একটা ভেড়ার দেহ, আপনার আছে ২ নেকি তা দিয়ে পেলেন বাংলাদেশী মশার দেহ।বাংলাদেশী মানুষের দেহ তবে ২০০ সালের দাম ২০০০০০ নেকি। তো আপনি সেটাই কিনলেন।কোটি পতি বাবা-মার সন্তানের দেহ দাম ১০০০০০০০ নেকি, আর কুলির সন্তানের দেহ দাম ৫০০০০০ নেকি। হিন্দুর সন্তানের দেহ দাম ১০০০০০০ নেকি, আর মুসলমানের সন্তানের দেহ দাম ৫০০০০০০ নেকি। মনে করি প্রতিটি মডেলের গায়ে দাম লেখা ছিল। আপনি আপনার কামাই করা নেক দিয়ে আপনার দেহ মডেল খরিদ করলেন। এখন পুতুল যদি আপনার কেনা হয় তবে উহার বিচ্ছিরি নাচের দায় কি বিধাতার? মানুষ বিধাতাকে দোষারপ করতে কত প্রশ্ন করছে কিন্তু ভাগ্য বরাদ্ধের কারণ সংক্রান্ত ভিডিও যখন তাকে দেখিয়ে দেওয়া হবে তখন সে মিষ্টি হেসে বলবে এখন দেখছি দোষ আমার। বিধাতার আসলে কোন দোষ নেই।সেটাই মহান বিধাতা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু কাওমিন হাত্তা ইউগাইয়িরু বি আংফুছিহীম-আল্লাহ ঐ পর্যন্ত কোন জাতির ভাগ্য বদল করেন না যে পর্যন্ত তারা নিজেরা না তাদের ভাগ্য বদল করে।
প্রাণকে যখন কাজে নামানো হলো তখন সব প্রাণের সমান যোগ্যতা ছিল। তাদের সাথে দেওয়া হলো রিপু ও বিবেক নামক প্ররোচক। বিবেককে কাজে খাটিয়ে আর রিপুর সাথে লড়াই করে প্রাণকে কাজ করে মজুরী লাভ করতে হয়েছে। সে যাইহোক কর্ম বা ভাগ্য কোনটার কোন দায় বিধাতা স্বীকার করেন না। আপনি মুসলীমের সন্তান হয়ে ইসলাম পালনে সুবিধা হয়েছে আপনার কারণে আর আপনি হিন্দু হয়ে ইসলাম পালনে অসুবিধা হয়েছে আপনার কারণে। আপনি প্রতিবন্ধি হয়েছেন আপনার কারণে। আপনি প্রতিবন্ধি হননি তাও আপনার কারণে।শেষ বিচারে আপনি কোন ভাবে আপনার দায় বিধাতার ঘাড়ে চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না। সেটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। কাজেই বিধাতার দোষের বেকার আলোচনা না করে নিজের কপাল নিজে কতটা ফিরাতে পারেন সবাইকে শুধু সেই চেষ্টাই করতে হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×