somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনেট কবি
সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

আল-আজিজ

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(এক)

মহা পরাক্রমশালী আল-আজিজের
অনন্ত পরাক্রমের নেই অনুভব
অবকাশে চুপচাপ সময়ে নিরব,
যদিও সত্ত্বায় তিনি সর্ব শক্তিমান।
পরীক্ষায় ভুল বুঝা স্তব্ধ সময়ের
লোকদের মনে কত চিন্তার উদ্ভব!
অযথা প্রভুর হয়ে প্রতিপক্ষ সব
নিজেরাই নিজেদের করে অসম্মান।

পরাক্রম যে সময়ে হবে প্রকাশিত,
অস্বীকারকারীদের তখন যে হাল
হবে চির ক্ষতিকর বিপদ নিশ্চিত
তখন দেখবে তারা পুড়েছে কপাল।
কাজেই এখন ভাব তাঁকে না মানায়
কোথায় যাচ্ছে মানুষ কোন ঠিকানায়!

(দুই)

আল-আজিজ

আল আজিজ হলেন পরাক্রমে চির
অসীম ক্ষমতাশালী। যত যা’ই আছে
তুচ্ছ সব সৃষ্টিকুল জানি তাঁর কাছে
জ্ঞানিগন সকলেই তাঁর অনুগত।
ঝরায় বান্দায় তাঁর ভয়ে অশ্রু নির
যে তারে রাখছে সুখে নিত্য ভাতে মাছে
তাঁর জন্য ধরে ফল কত গাছে গাছে
তাঁরে না মানায় শাস্তি সবে অবগত।

এখন না হলে কিছু তখন তা হবে
পরকালে দেখা তাঁরে যাবে ক্ষমতায়
তখন যে অনুগত সেই সুখে রবে।
হাসরে আল আজিজে দেখে হায় হায়
করবে গুণাহগার পাপীদের দল
পাবেনা সেথায় তারা মুক্তির সম্বল।


আযীযু

আযীযু ক্ষমতা দর্পে পরাক্রমশালী
তাঁর দর্পে সকলের দর্প চুর্ণ হয়ে
অপরাধী হয়ে তারা নতজানু হয়
তাঁর মান্যতায় তারা বাধ্য হয় সবে।
কিন্তু সে পরাক্রমের অবকাশ কালে
কিছুলোক অপকর্ম করে নিত্য দিন
মনে মনে ভাবে বুঝি কিছুই হবেনা
অবকাশ পরে তারা বুঝবে ঘটনা।

পরাক্রম কাকে বলে তা’কত প্রকার
দেখবে মানবকুল হাসরে মিজানে
তখন থাকবে তারা নিতান্ত অক্ষম।
তাই বলি মানুষেরা অবকাশ বুঝে
সাবধান হও নিজ কাজের বেলায়
আখেরে তাহলে হবে অপার মঙ্গল।

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×