
যীশু সত্যের প্রচারে মৃত্যু ভয় থেকে
ছিলেন অনেক দূর। সেথায় আশ্রয়
পেয়েছে সত্যে অনুরাগ।অবশেষে জয়
হয়েছে তাঁর ভক্তের উত্থানে উত্তাল।
সকল ধর্ম ও মত পিছে একে একে
পড়েছে খ্রিস্টের থেকে।খ্রিস্টের অজয়
আদর্শ এখন আছে সারা বিশ্বময়
বিশ্বের কান্ডারী তারা আছে বহুকাল।
অব্যাহত প্রচেষ্টার সাফল্যে সুন্দর
গড়ে উঠে কোন দল দূর্নিবার রূপে
আকর্ষে অবাক মন সকল অন্তর।
যীশুভক্ত নিরিবিল থেকে চুপে চুপে
প্রচারেতে চলমান রেখে সদা গতি
নিত্যদিন নিজেদের করছে উন্নতি।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




