
যাকে ভালবাসা যায় তার ক্ষতি করা
কখনো সম্ভব নয়। ক্ষতি করা কোন
ভালবাসা নয়। এটা প্রতারক মন
বুঝেনা।সে শুধু তার স্বার্থ খুঁজে ফিরে।
ভালবাসা বঞ্চনায় উল্টো পথ ধরা
কষ্ট দেয় প্রেমাস্পদে, এ হয় কেমন ?
সত্যি যদি হয়ে থাক অন্যের আপন
তবে তারে ভালবেসে উচ্চে রাখ শীরে।
দুর্জন প্রেমেতে পড়ে স্বার্থ সুরক্ষায়
নিজেকে নিযুক্ত রাখে, তাদের কি লোভ!
তাদের আগুন জ্বলে ঘৃণ্য কামনায়।
প্রতারক প্রেমে থাকে নিদারুন ক্ষোভ
এদের প্রেমেতে নেই কোন অধিকার
প্রকৃত প্রেমেতে থাকে মঙ্গল সবার।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




