somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইন্ডোজ এক্সপির যেকোন ফাইলকে সহজে অন্যত্র পাঠান ।

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উইন্ডোজের যেকোন ফাইল বা ফোল্ডারকে যদি পছন্দমতো ড্রাইভ বা ফোল্ডারে সহজে পাঠিয়ে দেওয়া যেতো তবে বেশ সুবিধা হতো৷ যেকোন ফাইল বা ফোল্ডারে রাইট ক্লিক করলে যে কন্টেক্স্ট মেনু পাওয়া যায় সেখানে থাকে "Send To" নামে একটা সাবমেনু৷ এর মধ্যে থাকে "My Documents", "Mail Recipient", "Desktop" ইত্যাদি৷ সুতরাং সেই ফাইল বা ফোল্ডারটিকে এই সমস্ত জায়্গায় সহজেই পাঠিয়ে দেওয়া যায়৷
সামান্য প্রচেষ্টায় আমরা উইন্ডোজ এক্সপির(Windows XP) রাইট ক্লিক(Right-click) কন্টেক্স্ট(context) মেনুর "Send to" সাবমেনুতে "Any Folder..." নামে একটা নতুন এন্ট্রি যোগ করতে পারি৷ যার সাহায্যে আমরা কোন ফাইল/ফোল্ডারকে যেকোন ড্রাইভ/ফোল্ডারে পাঠাতে পারি৷
এর জন্য আমাদের প্রয়োজন "sendtox.inf" ও "sendtox.dll", এই ফাইল দুটি Windows95PowerToys(w95powertoy.exe) এর অংশ৷ এখান থেকে বা অন্য যেকোনো যায়গা থেকে একে (মাত্র 205 কেবি) ডাউনলোড করুন৷ ইন্স্টল করবেন না৷ এক্স্টেন্সন .exe হলেও এটি আসলে zipped ফোল্ডার৷ যেকোন ফোল্ডারে ফাইলটি সেভ করে ওপেন করুন৷ ওর ভেতরের সমস্ত ফাইলগুলি সেই ফোল্ডারে এক্স্ট্র্যাক্টেড হবে৷ ফাইল গুলির মধ্য থেকে sendtox.inf ও sendtox.dll নামক ফাইল দুটিকে রেখে বাকি সমস্ত ফাইল নিশ্চিন্তে ধংশ (delete) করে দিন৷
এবার sendtox.inf ফাইলটিতে রাইট-ক্লিক করে Install করুন৷ ফাইল দুটি Install হবে৷ ব্যাস কাজ শেষ৷ এবার যেকোন ফাইলে রাইট-ক্লিক করলে যে Send To মেনু পাবেন তাতে মাউস-ওভার করলে পাবেন "Any Folder...", এর সাহায্যে আপনার ফাইলটিকে পছন্দমতো জায়গায় পাঠিয়ে দিন৷
এর সঙ্গে আরও ছটি "Send To extensions" ইন্স্টল হয় যেমন "Send To.. Clipboard", "Send To... Command Line", "Send To...Internet Mail Recipient" ইত্যাদি, যার বেশির ভাগই অপ্রয়োজনীয়৷ এগুলি না রাখতেও পারেন৷ Control Panel > Add/Remove Programs এ গেলে "Send To Extensions PowerToy" নামে একটা এন্ট্রি পাবেন, সেটি সিলেক্ট করে "Change/Remove" বাটনে ক্লিক করলে "Send To Extensions" ডায়ালগ বক্স খুলবে, সেখানে আপনি যেগুলি চাইছেন না সেই ওপসনগুলো থেকে চেক মার্ক সরিয়ে দিয়ে Ok করুন৷
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×