বন্ধু, একি তোমার চোখে জল ??
আমি অবাক চোখে জানতে চাইলাম !
তুমি শুধু মুচকি হেসে জানালে মেয়ে,
তুমি বৃষ্টি চেনোনা ??
বন্ধু , জন্মান্ধ এই আমাকে
তুমিই তো নীল আকাশ চেনালে !
মেঘমালা আর রঙধনুর সিঁড়ি চেনালে !
আজ সেই তুমি আমায় বৃষ্টি চিনিয়ে দিচ্ছো ??
মেয়ে !! তুমি ভালোবাসা বোঝ ??
ব্যাকুল হয়ে জানতে চাইলে আমার কাছে !
আমি তোমার হাতে হাত রেখে বললাম বন্ধু ,
এই যে আমার এই আকুলতা তোমার জন্য !!
এর নামই তো ভালোবাসা !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



