somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি (১৩)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিঠি (১০)

এই শুনছো ?

খুব সন্তর্পনে জেগে আছি, যেন তুমি টের না পাও। অথচ মনে মনে চাইছি তুমি জেগে ওঠো। আমার পাশে নিশ্চুপ বসো। তোমার হাত দিয়ে আমার হাতটাকে ধরে রাখো । ...পরম নির্ভরতায়। তোমার চোখে চোখ রেখে দেখতাম তুমি ভরসার হাসি নিয়ে তাকিয়ে আছো আমার দিকে। তারপর... আমি ঠিক ঘুমিয়ে যেতাম।
আমি বুঝতে পারছি তুমি জেগে আছো। যে দুরত্ব তৈরী হয়ে গেছে তা বুঝি আর মেটবার নয়। পাশাপাশি এক ছাদের নীচে থেকেও মানুষ মানুষের কতো অচেনা রয়ে যায় । আমি কি তোমাকে চিনতে পারেছি ? না তুমি আমাকে ?

কেন জানি মনটাকে আর মেলে ধরতে ইচ্ছে করেনা তোমার কাছে। আসলেই কি খুব দুর্বোধ্য আমি? কতো ভলোবাসি তোমাকে অথচ ধরে রাখার ক্ষমতা আমার নেই। কিসের যে ঘাটতি আমার বুঝতে পারিনা। আজ নয় শুধু, আরো কয়েকরাত, আরো কয়েকটি সময় আমার এসেছে, যখন তোমাকে ডেকে ডেকে ক্লান্ত হয়েছি আমি।
তুমি পাশ ফিরেই শুয়ে ছিলে । ফিরেও তাকাওনি।

মানুষের জীবনে থাকে কিছু ছন্দপতন ! থাকে কিছু ভুল পদচারনা ।থাকে কিছু চোখের ভুল,সব ভুলকে সাথে নিয়ে তবুও মানুষ হাঁটে যাযাবর মনটির হাত ধরে । মাঝে মাঝে মনে হয় এই তো জীবন । আবার মাঝে মাঝে ভাবি জীবন এমন কেন হোল ?? কখনো কখনো মন জুড়ে তোলপার করে হাহাকার !

আজ অনেক কিছু লিখতে ইচ্ছা করছে তোমাকে । আমার অনেক নির্ঘুম রাতের গল্প। তোমাকে কাছে পাবার ব্যাকুল তিয়াসের গল্প । জানি ওসব শোনার সময় ও তোমার নেই ।মাঝে মাঝে মনে হয় জীবনটাকে নিয়ে না ভাবি। ছেড়ে দেই ওর লাগাম। ছুটে চলুক তার আপন গতিতে। কিন্তু প্রায়ই জীবনের রাশ টেনে ধরা জরুরি হয়ে পড়ে।

প্রায়শই ভীষণ অসহায় হয়ে পড়ি, তোমার ভালোবাসা পাবার নিদারুন কাঙ্গাল হয়ে আর কতোদিন বাঁচবো বলতে পারো ? ...কেন সব মানুষ একটি মাত্র জীবন নিজের মতো করে বাঁধতে পারেনা ? ভোর হতে আর কত বাকী? জানালা গলিয়ে যতটুকু আকাশ দেখা যায় তাতে কি আজ মন ডুববে ভোরের সতেজতায়? আকাশটাকে দেখার জন্য বড় অস্থির লাগছে। আহা কতদিন সকাল দেখিনা !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×