শুনছো ?
সামনে আলপথ , তারপর জলপথ ~ জলপথের পর কালপথ সব পেরিয়ে , তীব্র কাঁটার মেঠো পথ মাড়িয়ে অবশেষে গভীর যত্নে চোখে কাজল একে বুকের ভীতর প্রতীক্ষার আগুন জ্বেলে স্বপ্ন বুনতে শুরু করেছিলাম তোমার জন্য ।
কলাপাতা রঙা শাড়ি , কপালে সূর্য রাঙা টিপ , ঠোঁটে গোলাপের পাপরি ভেজানো রঙ , সবকিছুই এক সময় ফ্যাঁকাসে হয়ে যায় । তুমি আসবে বলেও হয়তো আসোনি । অথবা যে এসেছে তাকে কখনোই খুজিনি ~ কারো কারো জীবন হয়তো এমন অমীমাংসিত ই রয়ে যায় ।
আকণ্ঠ তৃষ্ণা চোখে নিয়ে ..এলো কেশে হেঁটে বেড়াই অনাথের মতো পৃথিবীর বুকে !
ওই যে সেদিন আমার চোখ ছুয়ে বলেছিলে এই যে দ্যাখো আমি তোমারই থাকবো বদলাবোনা একটুও ।তারপর চিবুক ছুয়ে বলেছিলে কি ভীষণ রকম ভালোবাসায় মাতাবে আমায় !!জানো তো ! তুমি এসে আলতো করে ...কপালের ছড়ানো চুল গুলো সরাবে বলেকি নিদারুন অপেক্ষায় থেকেছি আমি !!কতো যে না বলা কথা রেখে দিয়েছি কবিতার খাতায় মলাটের ভাঁজে ।অথচ কি ভীষণ রকম একা করে দিয়ে.. তুমি সদর্পে হেঁটে গেলে আমার বুকের জমিন মাড়িয়ে ! সন্ধাবেলায় রেস্তোরাঁ বা আড্ডায় , আনন্দ আর হুল্লোড়ে,ছাঁদে বসে চাঁদ দেখাতে কোথাও তুমি আর নেই ~ রয়েছো কেবল আমার সকল দীর্ঘশ্বাসের মাঝে , একটি ভীষণ না থাকা কে সঙ্গে নিয়ে আমি বাঁচি~

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


