somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ Prem Ratan Dhan Payo

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কদিন পরেই লিখছি। কারন যেদিন দেখলাম মাথায় এত কিছু এলো যে লিখতে লিখতে ক্লান্ত হয়ে যেতাম। তাই ভাবলাম তিন দিন পর লিখবো তাতে ছোটখাটো জিনিস ভুলে আসল পয়েন্ট গুলো মনে থাকবে।
.
সুরাজের আগের মুভিগুলো যখন দেখেছিলাম তখন কে ডিরেক্টর কে প্রডিউসার এত কিছু জানার দরকার মনে করতাম না। বহু আগের কথা। ঐ মুভিগুলোর কথা ভুলেও গেছি। এখন যখন এই মুভি আসছে তখন তার নাম জানলাম। সবার লিখা লিখি দেখে মনে হচ্ছিলো ভালো মাপেরই নির্মাতা।। ভালো মাপের নির্মাতার কাছে নিশ্চয় ভালো কিছুই আসা থাকবে....
.
সালমানের মাসালা মুভি আমার একদমই পছন্দ না। ইনফ্যাক্ট বলিউডের মাসালা মুভিই আমার পছন্দ না। কিন্তু বাজ্রাঙ্গি ভাইজান দেখার পর মনে মনে সালমানের উপরেও কিছু এক্সপেক্টেশন তৈরি হয়ে গিয়েছিলো।।
.
রাজস্থলী রাজ পরিবার গুলো সম্পর্কে আমার অল্প শল্প ধারনা আছে। ইন্ডিয়ারে থেকেছি। ওদিকে গিয়েছি আবার প্রতিবছরই যাওয়া পরে। তাছাড়া আগে আম্মু দেখার সময় রাজ পরিবার নিয়ে বানানো সিরিয়াল গুলোও চোখে পরে যেত।।
.
এরকমই দুটো রাজ পরিবার নিয়ে বানানো মুভি।
সালমান খান একজন যুবরাজ। খুব ভালোই মানিয়েছে তাকে। কথাবার্তাতেও রাজকীয় ভাবটা আছে। অপর দিকে তার হামশাকাল একজন নরমাল আম জনতা। আম জনতা এতই স্মার্ট বাপরে বাপ। নরমাল কনভার্সেশনেও ইংরেজি ইউজ করে!!
যাই হোক দুটো ক্যারেক্টারই ভালোই করেছে সালমান।
আমার আপত্তি সোনম কে নিয়ে। কোন কোন কোন অ্যাঙ্গেলেই সোনম রাজকুমারী লাগেনা। কথায় কথায় প্যাঁ প্যাঁ করে কান্না করা, ওভার লুতুপুতু হওয়া কোনটাই ২০১৫ সালের রাজকুমারীদের সাথে যায়না। সে বিভিন্ন প্রতিষ্ঠান চালায় অথচ সালমনের সাথে এমনভাবে কথা বলে যেন একটা অবলা বেচারি ইন্ডিয়ান নারী। ড্রেস পোশাক এক্সপ্রেশন কিচ্ছু কিচ্ছুতেই রাজকুমারী লাগেনা।। ৬০-৭০ এর হলে তাও হত, সে তো ২০১৫ সালের রাজকুমারী!!!!!
.
মুভির সবচেয়ে বিরক্তিকর দিকটা হলো দেড় ঘন্টার মুভিকে প্রায় তিন ঘন্টা টানার জন্য দুই মিনিট পর পর আননেসেসারি গান ঢুকিয়ে দেওয়া। যদি বলিউডের টিপিক্যাল নির্মাতাদের মতই গুনি নির্মাতারাও একি ভাবে মুভিতে এত্তগুলা গান ঢুকায় তবে টিপিক্যাল আর গুনিদের মধ্যে পার্থক্য কি হলো??
অডিও গানগুলো খুব সুন্দর লেগেছে। ফেইক অটো টিউন মার্কা না। সুর তাল লয় স্কেল ঠিক রেখেই গানগুলো।।
আননেসেসারি গান না ঢুকালে গানগুলো ইঞ্জয় করতাম।
.
মুভির স্ক্রিনপ্লে বা মেকিংয়ে কোন বৈচিত্র্য ছিলোনা। সেই ৯০এর মুভিই লাগছিলো।।।।
ডিরেক্টর হয়ত এতদিন বাড়িতে বসে থেকে উপলব্ধি করতে পারেন নি দুনিয়া এগিয়ে গেছে। উনি সেই ৯০ এই পরে আছেন।।
মুভি কালারফুল করেছেন। ঘটনার গভীরতা কমিয়েছেন। রুটিন মুভি এটার পর ওটা এভাবেই বানিয়েছেন।।
তিনি এখনকার প্রিন্সকেও ঘোড়ার গাড়ী চড়িয়েছেন এতগুলো দামী গাড়ি থাকার পরেও। হেলিকপ্টারে চরা রাজকুমারীকে ট্রেইনে আনিয়েছেন তাও এতটুকু দুরত্বে। অথচ একি রাজ্যের অন্য শহরে যেতে ব্যক্তিগত গাড়িই ইউজ করা যায়।।।
.
নীল ওকে ছিলো। কমসে কম প্রিন্স প্রিন্স লাগছিলো। আরমান কোহলি স্ক্রিনে আসলেই মেজাজ গরম হচ্ছিলো। আহা সে কি অভিনয়ের ছিরি!!!! এই ব্যক্তিই বিগ বসে বলেছিলো আমার ছেড়ে দেওয়া মুভি করেই শাহরুখ সালমানের জন্ম। হেসে মরে যাই!!!!!
.
সর্বোপরি বলা যায় মুভিটা আসলেই ফ্যামিলি মুভি কারন কোন বাজে দৃশ্য ছিলোনা। আব্বু আম্মুদের পছন্দ হতে পারে কারন তারা ঐ ৮০-৯০ এর মুভি দেখে অভ্যস্ত।। কিন্তু এই জেনারেশন কানেক্ট করতে পারবেনা তেমন।।
২০১৫ সালে এসে এমন মুভি দেখতে বিরক্তিকর লেগেছে। মেকিং পুরানো হলেও স্টোরিতে নতুনত্ব থাকতে পারত। ডলার ট্রিলজি আর ডিজ্যাঙ্গো আনচেইন্ড একি জনার একি সময়ের মুভি হলেও কি নতুন সময়ের মুভিতে নতুনত্ব ছিলোনা?? অথচ এটা তো নতুন যুগের মুভি।।।
অনেকে স্লো বলেছে আমার তা মনে হয়নি তবে মুভিতে এতটুকুও ইন্টারেস্টিং কিছুই পাইনি। পাওয়ার জন্য শুধু অপেক্ষা করে গেছি।।
গোটা পরিবার বসে দেখার মত মুভি এই যা।
.
আমার পক্ষ থেকে 5/10
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×