
আমি একটি শিশুর হাত ধরে হাটছি সূর্য সন্তানের মত
ঐ দিগন্তরেখা ছুঁয়ে যাব তাই,
শিশুটির দুষ্ট-মিষ্ট হাসিতে এতই মায়া;
স্বর্গের হৃদয় মাখনের চেয়ে অধিকতর কমল হয়ে যায়।
হঠাত আমি খেয়াল ফেলে দেখি
দিগন্তরেখা ছুঁয়ে ফেলেছি,
আমার মুষ্টিবদ্ধ হাতে শিশুটির হাত এখনো
শুধু তার খেলে যাওয়া শরীর খানা নেই;
আমার হতে কেড়ে নিয়েছে ঘাতকের বুলেটের আঘাত,
বেহেশত তাই তার কোমলতা হারিয়ে তবেই
জাহান্নামের হুংকার হয়ে দাবানলের মত জলছে,
জাহান্নামের ফেরেশতারা হিমশিম খেয়ে যাচ্ছে
জাহান্নামের মুখে লাগাম পড়াতে।
আমি শিশুর ছিঁড়ে থাকা কচি হাতখানা নিয়ে যাই
ঈশ্বরের দরবারে, বিচার চাইতে,
ক্রুদ্ধ স্বরে গর্জন করে বলি ঈশ্বর সমীপে,
যদি বিচার না পাই সঠিক; তবে জাহান্নাম লইবো সাথে
তারপর দেখবো কোন ক্ষমতা বলে বাঁচাও পৃথিবী।
আমি উদ্ধত আজ
ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমি উদ্ধত অহংকারী।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




