বেশ কিছুদিন ধরে ফেসবুকের ব্যানারে স্মার্টফোন
বাজারে আসার গুজব চললেও শেষ পর্যন্ত
সেটি বাস্তবে পরিণত হয়নি। তবে ব্যবহারকারীদের
একেবারে হতাশ না করে সামাজিক যোগাযোগের এই
সাইটটি এবার ফ্রি কল করার সুবিধা এনে দিয়েছে।
জানুয়ারির প্রথমদিকে কেবলমাত্র কানাডায়
পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল ফেসবুক ফ্রি কল ফিচার।
এরপর গতকাল থেকে যুক্তরাষ্ট্রেও সেবাটি উন্মুক্ত
করা হয়েছে। আর সবচেয়ে উল্লখযোগ্য বিষয় হচ্ছে, ফেসবুকের
ফ্রি কল করার সুবিধা এই মুহুর্তে কেবলমাত্র
আইফোনে “ ফেসবুক মেসেঞ্জার” এপ্লিকেশনের মাধ্যমেই
গ্রহণ করা সম্ভব হবে। আর এটি দিয়ে আপনি সাধারণ
মোবাইল কিংবা ল্যান্ডফোনে কল করতে পারবেন না।
শুধুমাত্র ফেসবুক ফ্রেন্ডদের সাথেই কথা বলতে পারবেন।
সহজ কথায় আমরা “ ভয়েস চ্যাট”
বলতে যা বুঝে থাকি আরকি।
অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ বলেছে যে, তারা ফেসবুক
মেসেঞ্জারের এনড্রয়েড এবং ব্ল্যাকবেরি ভার্সনেও অদূর
ভবিষ্যতে ফ্রি কল ফিচার চালু করবে।
ফেসবুক ফ্রি কল করার জন্য আপনার ফোনের মোবাইল
ইন্টারনেট সংযোগ অথবা ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার
করতে হবে।
নতুন একটি কল শুরু করার জন্য ফেসবুক মেসেঞ্জার চালু
করে আরেকজন ফেসবুক বন্ধুর সাথে একটি কনভার্সেশন
ওপেন করতে হবে। এরপর এপ্লিকেশনের উপরের দিকে ডান
কোনায় “ আই ” চিহ্নিত আইকন স্পর্শ করে সেখান
থেকে “ফ্রি কল ” অপশন বাছাই করতে হবে। এক্ষেত্রে দুই
প্রান্তের ব্যবহারকারীকেই মেসেঞ্জারে লগইন
করা থাকতে হবে।
এমন আরো নিউজ নিয়মিত পেতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



