somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা কুয়াকাটা সমুদ্র সৈকত

১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশী-বিদেশী ভ্রমণ পিপাসুদের কাছে পরিচিত একটি নাম কুয়াকাটা। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগর লাঘোয়া পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় এর অবস্থান। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা দৃষ্টিনন্দন এ বেলাভূমির দীর্ঘ ১৮ কিলোমিটার। সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোলোভা দৃশ্য উপভোগ করার বিরল সুযোগ রয়েছে এখানে। সাগরের গর্জনসহ বিশাল আকৃতির ঢেউয়ের জলরাশি যখন একের পর এক সৈকতে আছড়ে পরে, ঠিক তখনই প্রকৃতি প্রেমীদের সকল ক্লান্তি ধুঁয়ে মুছে যায়। সমুদ্রের পেট চিরে র্সূয উদয় হওয়া এবং সমুদ্রের বক্ষে র্সূযকে হারিয়ে যাওয়ার দৃশ্য অবলোকন করা নিঃসন্দহে দারুন ব্যপার। কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ বহু আগে শুরু হলেও ১৯৯৮ সাল থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পর্যটকদের কেন্দ্র করে ইতোমধ্যে এখানে গড়ে উঠেছে অসংখ্য আবাসিক হোটেল, খাবার হোটেল প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ সুবিধা। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় লতাচাপলী ইউনিয়নে পর্যটন কেন্দ্র কুয়াকাটার অবস্থান। ঢাকা থেকে সড়ক যোগে এর দূরত্ব ৩৮০ কিলোমিটার। আর বরিশাল থেকে ১০৮ কিলোমিটার, পটুয়াখালী থেকে ৭০ কিলোমিটার এবং কলাপাড়া থেকে ২২ কিলোমিটার। প্রকৃতির নিজ হাতে গড়া কুয়াকাটার সী-বীচ অতুলনীয়। যা এ দেশে আর দ্বিতীয়টি নেই। ১৮ কিলোমিটার দীর্ঘ সী-বীচে এলে মন প্রফুল্ল হয়ে ওঠে যে কোন মানুষের। এখানে দাড়িয়ে সূর্যোদয় দেখলে মনে হবে সূর্য নয় যেন একটি অগ্নিকুন্ড পানির বুক চিরে উপরে উঠে আসছে। আবার সূর্যাস্তের সময় মনে হবে পৃথিবীর সবটুকু আলোকে কুন্ডলী করে সাগরে ডুব দিচ্ছে। সূর্যোদয় দেখতে হলে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। শীতের সময় ঠিক ঝাউবনের সামনে এসে দাঁড়াতে হবে এবং অন্যান্য মৌসুমে সী-বীচ এর জিরো পয়েন্টে দাঁড়ালেই হবে। সারাদিন বিভিন্ন দর্শনীয় স্পটগুলো ঘুরে ফিরে শেষ বিকেলে সবাই সূর্যাস্ত দেখার জন্য সী-বীচে ভীড় জমায়। সাথে ক্যামেরা থাকলে ডুবু ডুবু সূর্যকে হাতে নিয়ে ছবিও তুলতে পারেন। বীচের পশ্চিম দিকে রয়েছে সুন্দর বনের পূর্বাংশ ফাতরার বন, লেবুচর, দুলবার চর, পূর্বদিকে গঙ্গামতির চর, কাউয়ার চর, ক্র্যাব ল্যান্ড ও সোনার চর। কুয়াকাটার সী-বীচ রাতে যে কত সুন্দর ও মোহনীয় হয়ে ওঠে তা নিজচোখে না দেখলে বুঝতেই পারবেন না। চাঁদনি রাত হলে তো কথাই নেই, চাঁদ ছুয়ে সাগরে আছড়ে পড়বে ঢেউ। যা দেখে বিমুগ্ধ হতেই হবে। রাতের কুয়াকাটা উপভোগ করতে চাইলে সী-বীচ আসার বিকল্প নেই। প্রকৃতি যে কত সুন্দর হতে পারে তা এখানে না এলে বোঝা যাবে না।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×