somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধ্যের মধ্যে স্বাধ পুরনের হাতছানি

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশেই তৈরি হবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে গাড়ি।সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে গাড়ি বানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশি কোম্পানির প্রযুক্তিগত সহায়তা নিয়ে দেশেই হবে গাড়ি কারখানা। দেশি কারখানায় বানানো গাড়ির দাম পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হবে। সরকারের পক্ষ থেকে দেশে গাড়ি কারখানা স্থাপনের বিষয়ে বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান ও তাদের সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ইস্পাত অ্যান্ড স্টিল কম্পানি লিমিটেডের আওতাধীন প্রতিষ্ঠান গ্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাশাপাশি সম্পূর্ণ নতুনভাবে এ গাড়ি কোম্পানি প্রতিষ্ঠা করা হবে। সরকারি তত্ত্বাবধানে মূলত বেসরকারি খাতের ব্যবসায়ীদের সঙ্গে বিদেশি উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগে এ ধরনের কারখানা গড়ে তোলা হবে। গাড়ি উৎপাদনে বিদেশি বিনিয়োগকারী নির্বাচনে এরই মধ্যে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতৃত্বে একাধিক বাণিজ্য প্রতিনিধিদল চীন, ইরান, জাপান, ভারত, মালয়েশিয়া সফর করেছেন। এরই ধারাবাহিকতায় জিলি, ইরানের সাইপা, মালয়েশিয়ার প্রোটন সাগা, ভারতের টাটা, জাপানের হোন্ডা কোম্পানির সঙ্গে বাংলাদেশের গাড়ি খাতে বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ীদের আলোচনা হয়। বর্তমানে বাংলাদেশের অনেক বড় মাপের ব্যবসায়ী প্রতিষ্ঠান দেশে গাড়ি বানানোর ব্যবসায়ে আসতে আগ্রহী। এক সময় চীনের বিনিয়োগকারীরা বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ বিনিয়োগে চীনে কারখানা নির্মাণ করে পণ্য উৎপাদন করেছে। প্রযুক্তি সহায়তা নিয়ে উৎপাদন করতে করতে এখন চীন স্বনির্ভর, স্বয়ংসম্পূর্ণ। তারা এখন সারা বিশ্ব দাপিয়ে বেড়াছে। তাদের প্রযুক্তি এখন শ্রেষ্ঠ। সরকার নীতিগত সহায়তা দিচ্ছে। কারখানা নির্মাণে যথেষ্ট পরিমাণে জায়গা প্রস্তুত হচ্ছে। সস্তা শ্রমিক আছে। এখন প্রযুক্তি সহায়তা পেলেই বাংলাদেশ শিল্প-কারখানা নির্মাণে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

×