somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দারিদ্র বিমোচনে গৃহিত পদক্ষেপ

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের কৃষকরা বরাবরই অবহেলিত। আর্থিক চাপের কারণে তারা ফসলের ন্যায্য দাম পান না। এতে বেশিরভাগ সময় প্রান্তিক এবং ক্ষুদ্র চাষীরা ক্ষতিগ্রস্ত হন। কৃষকদের ভাগ্য উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারে এমন প্রকল্প নেয়া হয় খুব কম। ধান কিংবা অন্য ফসল উৎপাদনের পর পর বা মধ্যবর্তী সময়ে এভাবে কম দামে শস্য বিক্রি ঠেকাতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এ সময়ে কৃষকদের ঋণ দেয়া হবে স্বল্প সুদে। প্রাথমিকভাবে দেশের নয় জেলার ৫০ উপজেলার ১৫ হাজার কৃষকের মধ্যে এ ঋণ বিতরণ করা হবে। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতিজন কৃষক ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা ঋণ পাবেন। একই সঙ্গে তাদের ক্ষুদ্র সঞ্চয়ে উদ্বুদ্ধ করা হবে। শস্য উৎপাদন, মাছ চাষ, হাঁস-মুরগি পালন ও অন্যান্য আয়বর্ধক কর্মকান্ডের ওপর দেয়া হবে প্রশিক্ষণ। এসব দিক বিবেচনায় সরকারের নতুন এই উদ্যোগ প্রশংসনীয়। তবে এ ধরনের ঋণ প্রদানে মাঠপর্যায়ে অনেক সমস্যা রয়েছে। প্রকৃত অর্থে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকরা যাতে ঋণ ও অন্যান্য সুবিধা পান সেটি নিশ্চিত করতে হবে। এটি করতে পারলে ১৫ হাজার কৃষক পরিবারের প্রায় এক লাখ মানুষের দারিদ্র্য-মুক্তির পথ সুগম হবে। প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের শস্য সংগ্রহ পরবর্তী সহযোগিতার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ নামের এ প্রকল্পের প্রাথমিক কার্যক্রম চলবে ২০২১ সাল পর্যন্ত। প্রাথমিকভাবে ১৫ হাজার সুবিধাভোগী চিহ্নিত করা হবে। নির্বাচিত সুবিধাভোগীদের নিয়ে প্রতিষ্ঠা করা হবে ৬০০ গ্রামভিত্তিক সংগঠন। এসব সংগঠনের মাধ্যমে ফসল ওঠার সঙ্গে সঙ্গে বিক্রি না করে তা সংরক্ষণে কৃষককে উৎসাহিত করা হবে। মৌসুম শুরুর পর দুই থেকে তিন মাস সহযোগিতা করতে পারলেই তারা ফসলের ন্যায্যমূল্য পেয়ে যাবেন। পাশাপাশি তারা যাতে ফসলে মূল্য সংযোজন করতে পারেন, সে জন্য প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেয়া হবে। এই প্রকল্প দারিদ্র বিমোচনে সহায়ক হবে।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×