somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়নের ধারাবাহিকতায় বর্তমান সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তর (পর্ব-১)

১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উন্নয়নে বাংলাদেশের সাম্প্রতিক সফলতা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে। ইতোমধ্যে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছে। উন্নয়নের ক্ষেত্রে সফলতা অর্জন সম্ভব হয়েছে জাতীয় নেতৃত্বের কারণে। যে নেতৃত্ব দেশের মানুষের উন্নয়ন আকাঙ্ক্ষা যথাযথভাবে ধারণ করতে পেরেছে। জাতীয় নেতৃত্ব কর্তৃক অভ্যন্তরীণ উন্নয়ন আকাঙ্ক্ষা ধারণ করে পররাষ্ট্র বা আন্তর্জাতিক সম্পর্কের দিকে তা প্রবাহিত করার কৌশল নির্ধারণ করতে পারার কারণেই উন্নয়নের ক্ষেত্রে সফলতা এসেছে। এই সফলতা ঐতিহাসিক। বর্তমান সরকারের আমলে সড়ক ও জনপথ অধিদপ্তর এর কিছু কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ড নিম্নে তুলে ধরা হলঃ

 ২০০৯-২০১৫ সময়ে উন্নয়ন খাতের আওতায় ১৭৮১.৪২ কিলোমিটার নতুন মহাসড়ক নির্মাণ এবং ৪১০৪.৭৫ কিলোমিটার মহাসড়ক প্রশস্ত করণ ও মজবুতিকরণ সম্পন্ন করা হয়েছে।
 ২০০৯-২০১৫ সময়ে অনুন্নয়ন খাতের আওতায় ৫৭৯.৫২ কিলোমিটার মহাসড়ক পুনর্বাসন, ৩৮০১.৫২ কিলোমিটার মহাসড়ক কার্পেটিং ও সীলকোট, ১০০০৮.৯৭ কিলোমিটার সীলকোট, ৪৪৩৫ কিলোমিটার ওভারলে এবং ১৭৪১.৯২ কিলোমিটার ডিবিএসটি করা হয়েছে।
 উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ২০০৯-২০১৫ সময়ে ৬৫১টি সেতু ও ২৮১৫টি কালভার্ট নির্মান/পুননির্মান করা হয়েছে। তন্মধ্যে নতুন নির্মিত সেতুর সংখ্যা ৩৮৪টি এবং কালভার্টের সংখ্যা ১৫১৭টি। এছাড়াও ২৬৭টি সেতু এবং ১২৯৮টি কালভার্ট একই সময়ে পুননির্মান করা হয়েছে।
 ১৯৭১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সময়ে ৭৩.৪০ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪-লেন বা তদুর্ধ লেনে উন্নীত করা হয়। বর্তমান সরকার বিগত ৭ বছরে ৩৬৮.৬২ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪-লেন বা তদুর্ধ লেনে উন্নীত করেছে।
 ঢাকা মহানগরীর পশ্চিমাংশের সাথে বুড়িগঙ্গা তীরবর্তী কেরানীগঞ্জের যাতায়াত সহজ করার জন্য শহীদ বুদ্ধিজীবী সেতু (৩য় বুড়িগঙ্গা সেতু) নির্মাণ করা হয়েছে।
 টঙ্গী রেলওয়ে জংশন ও টঙ্গী শিল্প এলাকার রেলপথ ক্রসিং স্থলে সৃষ্ট যানজট নিরসনের লক্ষ্যে টঙ্গী-কালিগঞ্জ-ঘোড়াশাল-পাঁচদোনা মহাসড়কের ১ম কিলোমিটারে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু নির্মাণ করা হয়েছে।
 বৃহত্তর সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াগামী যানবাহনের ঢাকা প্রবেশ ও নির্গমন সহজ করার লক্ষ্যে শীতলক্ষ্যা নদীর উপর সুলতানা কামাল সেতু (২য় শীতলক্ষ্যা সেতু) নির্মাণ করা হয়েছে।
 দক্ষিন চট্টগ্রাম, বান্দরবান, পার্বত্য জেলা ও পর্যটন জেলা কক্সবাজারের সাথে যাতায়াত সহজ ও সুগম করার লক্ষ্যে কর্ণফুলী নদীর উপর হযরত শাহ আমানত (রহঃ) সেতু নির্মাণ করা হয়েছে।
 দক্ষিন অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ সহজ ও সময় সাশ্রয়ী করার লক্ষ্যে ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কে কীর্তন খোলা নদীর উপর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু নির্মাণ করা হয়েছে।
 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে চট্টগ্রাম বন্দরের সংযোগ স্থাপনের লক্ষ্যে ১৪২০ মিটার দীর্ঘ চট্টগ্রাম বন্দর সংযোগ উড়াল সেতু নির্মাণ করা হয়েছে। (চলবে.........)
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×