উন্নয়নের ধারাবাহিকতায় বর্তমান সরকারের সড়ক ও জনপদ অধিদপ্তর (পর্ব- ৪)
২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একপাশে সাগর, আরেক পাশে পাহাড়- এরই নাম মেরিন ড্রাইভ সড়ক। সাগর পাহাড় আর ঝরনাকে সঙ্গী করে ১২০ কিলোমিটার পথ চলার স্বপ্ন আর কিছুদিনের মধ্যে অর্জন করবে বাংলাদেশ। যেখানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যা দেশের পর্যটনের অহংকার। এই সৈকতে আঁচড়ে পড়া উত্তাল ঢেউয়ের গর্জন দেখে দেখে পথ চলবেন পর্যটকরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুরু হয়ে হিমছড়ি ও ইনানী হয়ে টেকনাফ পর্যন্ত ৮২ কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। বর্তমান সরকার ২৩২ কোটি টাকা ব্যয়ে জমি অধিগ্রহণ করে ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে। প্রকল্পের মেয়াদ অনুযায়ী, ২০১৭ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ হবে। পূর্বে পাহাড়, পশ্চিমে সমুদ্র; কক্সবাজার থেকে টেকনাফ ভ্রমণে এ সড়কটি নতুন মাত্রা যোগ করবে এবং পর্যটনে কক্সবাজারের নতুন দ্বার উন্মোচন হবে। যা বিশ্ব পর্যটনে বাংলাদেশের অন্যতম আকর্ষণও হতে পারে।
এভাবেই চলছে দেশের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের কাজ। চলবে………।।

সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুন
আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে...
...বাকিটুকু পড়ুনমুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুন
- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন