মৎস্য সম্পদ আহরণ ও গবেষনায় নব দিগন্ত
২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ এমন একটি জাহাজের অভাববোধ করছিল দীর্ঘদিন ধরে। কারণ বিদ্যমান জাহাজ দিয়ে নদীতে জরিপ চালানো সম্ভব হলেও সমুদ্রে জরিপ ছিল অসম্ভব। আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশের জলসীমা বেড়েছে, যা আয়তনে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। সমুদ্রের ২শ’ নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ডিসেম্বরেই সাগরে নামছে মালয়েশিয়া থেকে কেনা অত্যাধুনিক জরিপ জাহাজ
‘আরভি মিন সন্ধানী’। প্রতিবেশী মিয়ানমার ও ভারত থেকে অর্জিত বর্ধিত জলসীমায় জীব বৈচিত্র্যের জরিপ চালাবে ৬৬ কোটি ৫০ লাখ টাকায় সংগৃহীত এই জাহাজ। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজটির কমিশন প্রদান করেন। আইনী লড়াই করে আমরা বিশাল সমুদ্রসীমা অর্জন করেছি। স্থলসীমান্ত বিরোধের নিষ্পত্তি হয়েছে। আরভি মিন সন্ধানী নামের যে জাহাজটি কমিশনিং করা হয় তার দৈর্ঘ্য ৩৭ দশমিক ৮ মিটার, প্রস্থ ৯ দশমিক ২ মিটার এবং গভীরতা ৩ দশমিক ৩ মিটার। আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন জাহাজটিতে ২৮ জন ক্রু ও গবেষকের থাকার ব্যবস্থা রয়েছে। সমুদ্রের পানিতে ৩৬০ ডিগ্রী অবতলে এবং ২শ’ মিটার গভীরতা পর্যন্ত জীবিত যে কোন প্রাণী চিহ্নিত করতে সক্ষম হবে এই জাহাজ। আধুনিক এই জাহাজটি দিয়ে মৎস্য সম্পদ আহরণ ও গবেষায় নতুন দিগন্তের সূচনা হবে।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুনপথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন