somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদ্মা সেতু নির্মানে যুক্ত হল আরও একটি শক্তিশালী ক্রেন

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের ছয় কোটি জন-অধ্যুষিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ দ্রুত ও সহজ করতে পদ্মা সেতু তৈরি করা হচ্ছে। এটিই দেশের সবচেয়ে বড় অবকাঠামো। এ সেতু দিয়ে যান চলাচল শুরু হবে ২০১৮ সালে। এরই মধ্যে সব মিলিয়ে পদ্মা সেতুর নির্মাণকাজের অগ্রগতি ৩৯ ভাগে পৌঁছেছে। চলমান পদ্মা সেতু প্রকল্পের জন্য কাজকে গতি এবং শক্তিশালী করতে আরও একটি ক্রেন যুক্ত হয়েছে। চীন থেকে আমদানি করা ৩ হাজার ৬০০ টন ক্ষমতাসম্পন্ন একটি ভাসমান ক্রেনটি বর্তমানে মাওয়ায় পৌঁছেছে। চট্টগ্রাম বন্দরের একটি বিশেষ টাগ বোটে করে ক্রেনটি গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে মাওয়ায় পদ্মা সেতুর নির্মাণাধীন এলাকায় নিয়ে আসা হয়। সেতুর সুপারস্ট্রাকচার তুলে দুই পিলারের ওপর বসানোর কাজে এই ক্রেনটি ব্যবহার করা হবে। এটিই সেতুতে ব্যবহৃত সবচেয়ে বেশি ক্ষমতার ক্রেন। গত ১২ অক্টোবর চীনের জোহাও থেকে মাদার ভেসেলে করে ভাসমান এই ক্রেন বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। পদ্মা সেতুর প্রতিটি স্প্যান (১৫০ মিটার দীর্ঘ সুপার স্ট্রাকচার) সরাসরি পিলারে বসাতে হবে। একেকটি স্প্যানের ওজন প্রায় দুই হাজার ৯০০ টন। আর ক্রেনটির ধারণক্ষমতা তিন হাজার ৬০০ টন। ফলে স্প্যান বসাতে এই ক্রেন ভালো কাজে লাগবে। এর আগে ভাসমান ক্রেন হিসেবে কোরিয়া থেকে আমদানি করা বিআইডাব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও নির্ভীকের ধারণক্ষমতা এক হাজার ৪০০ টন করে। কিছুদিন আগে লুক্সেমবার্গ থেকে নিয়ে আসা হয়েছিল পদ্মা সেতুর রেললাইনের স্ট্রিংগার। এর আগে পাইলিং কাজের জন্য বিশেষ হ্যামার এসেছিল জার্মানি থেকে। এ ছাড়া ভারতের পাকুর থেকে আনা বিশেষ পাথরে সেতুর সংযোগ সড়কের কাজ করা হয়েছে।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×