somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধু উৎপাদন বাড়ানোই নয়, নিরবচ্ছিন্নভাবে সারা দেশে বিদ্যুৎ পৌঁছে দিতে সঞ্চালন ব্যবস্থার ওপরও জোর দিয়েছে সরকার। ২০০৯ সালের জানুয়ারি মাসে দেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল তিন হাজার থেকে তিন হাজার ৪০০ মেগাওয়াট। রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে প্রায়ই দিনের বেলায় বিদ্যুৎ থাকত না, রাতের অবস্থা ছিল আরো খারাপ। সাড়ে সাত বছরে উৎপাদনক্ষমতা প্রায় চার গুণ বেড়ে ১৫ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। এর সুফল শুধু ঢাকা বা বড় শহরগুলোই পায়নি, দেশের ৭৫ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। সরকারের লক্ষ্য ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধা দেওয়া। ১৫ হাজার মেগাওয়াট উৎপাদনক্ষমতা অর্জনকে সরকার ঘটা করে উদযাপন করতে চায়। বছর আটেক আগে দিনে গড়ে ১৫ ঘণ্টা লোডশেডিং হতো। বিদ্যুৎ মাঝেমধ্যে আসত। মহাজোট সরকার ক্ষমতাসীন হওয়ার পরই প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ সংকটের সমাধানের নির্দেশ দেন। অতঃপর তিন ধরনের পরিকল্পনা করা হয়। স্বল্প মেয়াদে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে দ্রুত বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, মধ্যমেয়াদে মাঝারি ধরনের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও দীর্ঘ মেয়াদে বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হয়। সরকারের বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদনক্ষমতা ১৩ হাজার মেগাওয়াট। ভারত থেকে আসছে ৬০০ মেগাওয়াট। দেশি শিল্প উদ্যোক্তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে ক্যাপটিভ পাওয়ার। সব মিলিয়ে উৎপাদনক্ষমতা ১৫ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। প্রতিবছর বাড়ছে বিদ্যুৎ উৎপাদনক্ষমতা। সরকার ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জন করতে চায়। আর ২০৩০ সালের মধ্যে এ ক্ষমতা ৪০ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এভাবে চলতে থাকলে লোড শেডিং কি জিনিস তা বাংলার মানুষ ভুলে যাবে যা নিঃসন্দেহে বলা যায়।

সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×