somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সৌরশক্তি থেকে জ্বালানি উৎপাদন এখন সহজলভ্য হচ্ছে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে, নানা প্রযুক্তি ব্যবহার করে জ্বালানি উৎপাদন করা হচ্ছে। এটি যেমন পরিবেশবান্ধব, তেমনি সাশ্রয়ী। এ কারণে বিশ্বব্যাপীই সৌর জ্বালানির কদর বাড়ছে। সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে তা বিভিন্ন শক্তিতে রূপান্তর করে ব্যবহারের ফলে একদিকে যেমন খরচ কমছে, তেমনি পরিবেশের উন্নতি হচ্ছে। বর্তমানে দেশে জীবাশ্ম জ্বালানিনির্ভর ৪৭টি প্রকল্প থেকে প্রায় ১২ হাজার ৬৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। কিন্তু সৌরশক্তি থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের হার মাত্র ৩ শতাংশ। এই খাতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে দেশের অনেক মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব। বর্তমানে দেশের মোট জনসংখ্যার মাত্র ৬০ শতাংশ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। অথচ বিভিন্ন দেশেই এখন কয়লার পরিবর্তে সৌরশক্তি ব্যবহারে বিদ্যুৎ উৎপাদনের মাত্রা বাড়ছে। বিশেষ করে জার্মানি ও সুইডেন এ ক্ষেত্রে অনেকদূর এগিয়ে। জার্মানি তাদের প্রায় সব ট্রেনই সৌরবিদ্যুতে চালানোর উদ্যোগ নিয়েছে। একই ধরনের উদ্যোগ নিয়েছে সুইডেনও। তাই এখন সময় হয়েছে দেশবাসীকে নবায়নযোগ্য শক্তি এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার। সরকার তাই দেশের বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের নবায়নযোগ্য শক্তির বিভিন্ন দিক সম্পর্কে স্বচ্ছ ধারণা দেয়ার জন্য নানা উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে যাতে তারা এ ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী হয়। বাংলাদেশ ব্যাংক অনেক আগে থেকেই নবায়নযোগ্য শক্তি প্রকল্পে ৯ শতাংশ হারে ঋণ দিচ্ছে। কিন্তু দেশের অন্যান্য খাতে বিনিয়োগের সুদ কমালেও এই খাতে এখনো আগের হারই বহাল আছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের উপযোগী প্রযুক্তিনির্ভর নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন, সংশ্লি¬ষ্ট বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ প্রদান এবং এ খাতে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের উৎসাহিত করে চলেছে। দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির উপযুক্ত বিকল্প সৌরশক্তি নির্ভর নবায়নযোগ্য জ্বালানি। দেশে এ খাতটির বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এখনো যথাযথভাবে এর বিকাশ ঘটেনি। সৌরশক্তি নির্ভর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশবাসীকে বিদ্যুৎসাশ্রয়ী নতুন নতুন যন্ত্র-যন্ত্রাংশ ও প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিশেষ করে নিয়মিত বিরতিতে সৌরশক্তি নির্ভর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কিত বিভিন্ন মেলার আয়োজন, জনসচেতনা বৃদ্ধিমূলক প্রচারণা এবং এ সংক্রান্ত উদ্যোগে কম সুদে-সহজ শর্তে ঋণ প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়ন ও সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম বর্তমানে সরকার দেশে সৌরশক্তি নির্ভর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে ইতিবাচক অগ্রগতি নিশ্চিত করতে সফল হবে – এটাই প্রত্যাশিত।

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×