somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ স্মরণে বৃক্ষ রোপণ

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তাদের সেই ঋণ কোনদিন শোধ হবার নায়। আমরা চাইলে বিভিন্নভাবে তাদের স্মরণ করতে পারি। ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আন্দোলনকারী সংগঠন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবার হাতে নিয়েছে ব্যতিক্রমী এক কর্মসূচী। ‘৩০ লাখ শহীদ স্মরণে ৩০ লাখ বৃক্ষ রোপণ’ কর্মসূচী সফল করতে দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। পরিবেশ রক্ষায় গৃহীত এ উদ্যোগ সারাদেশে বাস্তবায়ন করা হবে। বিশ্বে তাপ ও উষ্ণতা বাড়ছে। এতে ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। ৪০ বছরের মধ্যে এক-তৃতীয়াংশ মানুষের গৃহহীন হওয়ার আশঙ্কা রয়েছে। উষ্ণায়নের বিরুদ্ধে একমাত্র প্রতিষেধক বেশি করে গাছ লাগানো। বাংলাদেশের আয়তনের ২৬ ভাগ বনভূমি প্রয়োজন। কিন্তু আছে ১১ ভাগেরও কম। ভারতে ২২ ভাগ, মিয়ানমারে ৪৮ ভাগ এবং ভুটানে ৬৯ ভাগ বনভূমি রয়েছে। বাংলাদেশের বনভূমির পরিমাণ আরও বৃদ্ধি করা প্রয়োজন। এ প্রয়োজনীয়তা উপলব্ধি করেই ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ গাছ রোপণের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। গাছগুলো হবে শহীদদের নামে। মানুষ এর রক্ষণাবেক্ষণে যত্নবান হবে। যার জমিতে গাছ রোপিত হবে তিনিই হবেন সে গাছের মালিক। তবে শর্ত থাকবে যে, ২০-৩০ বছরের আগে এগুলো কাটা যাবে না। বাংলাদেশ স্বাধীন হলেও মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তাছাড়া শহীদ জননী জাহানারা ইমামের স্বপ্ন বাস্তবায়নে সারাদেশে স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যেতে হবে। একাত্তরের চেতনাকে বুকে ধারণ করে ধর্মান্ধ অপশক্তির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। স্বাধীনতাবিরোধী চক্র আওয়ামী লীগ নামধারী কিছু নেতাকর্মীর সঙ্গে হাত মিলিয়ে তাদের লক্ষ্য বাস্তবায়নে পদক্ষেপ চালাচ্ছেন। যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে কেন্দ্র করে বাঁশখালীর উপজেলা প্রশাসনসহ সংখ্যা লঘু সম্প্রদায়ের ওপর জ্বালাও পোড়াওসহ যে নির্মম নির্যাতন চালিয়েছে তার সঠিক বিচার হয়নি। কিন্তু বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরসহ জঙ্গি নির্মুলে বদ্ধপরিকর। আমরা আলোর মুখ দেখেছি যেমন যুদ্ধাপরাধিদের বিচারে তেমনি আশা করছি জঙ্গিবাদ নির্মুলেও তেমনভাবে সফল হব।

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×