somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশই হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ডেনিম উৎপাদনকারী দেশ

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাজ্যের ব্যবসাভিত্তিক গণমাধ্যম ‘বিজনেস ওয়্যার’ এক প্রতিবেদন এ তথ্যানুযায়ী, তৈরি পোশাক বিশ্ব বাজারের ৬ শতাংশ শেয়ার দখল করে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ এবং তৈরি পোশাকের বিশ্ব বাজারে রফতানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০০৩ সালে প্রতিবেশী দেশ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশ তৈরি পোশাক রফতানিতে দ্বিতীয় অবস্থানে পৌঁছে। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ২৮ দশমিক ০৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে। এক্ষেত্রে তার আগের বছরগুলোর চেয়ে প্রবৃদ্ধি বেশি হয়েছে প্রায় ১০ দশমিক ২১ শতাংশ। মূলত রাজনৈতিক স্থিতিশীলতা, উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তাদের নিরলস চেষ্টা, কারখানা শ্রমিকদের কর্মপরিবেশের মান উন্নয়নসহ বেশ কয়েকটি ইতিবাচক কারণে পোশাক খাতে রফতানি প্রবৃদ্ধি বেড়েছে। বাংলাদেশ বিশ্বের শীর্ষ ডেনিম উৎপাদনকারী দেশ হিসেবেও পরিচিতি লাভ করবে বলে উল্লেখ করে ‘বিজনেস ওয়্যার’-এর প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সর্ববৃহৎ ডেনিম (জিন্স) উৎপাদনকারী দেশ হতে যাচ্ছে বাংলাদেশ, কারণ প্রতিবছর এদেশে যে পরিমাণ ডেনিম উৎপাদন হয় তার রফতানি মূল্য প্রায় দুই বিলিয়ন ডলার। দেশের অভ্যন্তরে ও বিদেশে দিন দিন ডেনিমের চাহিদা বেড়ে যাওয়ায় বিশ্ব বাজারে শীর্ষ স্থান দখল করাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের উদ্দেশ্য। ধারণা করা যায়, ২০২১ সালের মধ্যে ডেনিমের বিশ্ব বাজারের ১০ দশমিক ০৮ শতাংশ শেয়ার বাংলাদেশের দখলে যাবে। ইউরোপীয় ইউনিয়নের (ইউ) ডেনিম বাজারের ২৩ শতাংশ সরবরাহ করে সবচেয়ে বড় রফতানিকারক দেশ হিসেবে বর্তমানে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্রের বাজারে মেক্সিকো ও চীনের পর ১১ দশমিক ৩ শতাংশ মার্কেট শেয়ার দখল করে রয়েছে তৃতীয় অবস্থানে। মূল্যমানের পোশাক রফতানি করে বিশ্বে শীর্ষ উৎপাদনকারীর তালিকায় রয়েছে বাংলাদেশ। আশা করা যাচ্ছে বাংলাদেশই হবে বিশ্বের সর্ববৃহৎ ডেনিম উৎপাদনকারী দেশ।

সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×