somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন নয়, বাস্তব

০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘সুজলা-সুফলা, সবুজ-শ্যামল’ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহামানব জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত জাতিকে নতুন একটি দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। দৃঢ় হাতে হাল ধরে তিনি নৌকা ভাসিয়েছিলেন স্বপ্ন পূরণের পথে। সেদিন তার ডাকে বাঙ্গালী জাতি সাড়া দিয়েছিল বটে কিন্তু বেশি দূর এগোতে পারেনি সেই ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন। একটি কুচক্রিমহল দেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিলনা। তারা ওত পেতে ছিল, সুযোগ বুঝে বুলেটে বুলেটে ঝাঁঝরা করে দেয় জাতির জনকের বুক, ছিন্নভিন্ন করে দেয় সেই স্বপ্নের মানচিত্র। তারপর চলে অন্ধকারের রাজত্ব। তবে দিন আজ বদলেছে। অন্ধকার ফুঁড়ে আবার আলো ফুটে উঠেছে পূর্ব দিগন্তে। সেই স্বপ্নের সোনার বাংলা আজ আর কেবল কল্পনা নয়, বাস্তব। অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে ৪৫ বছর আগের সমৃদ্ধ পাকিস্তানকেও পেছনে ফেলে এগিয়েছে বাংলাদেশ। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বড় সফলতা দেখানো বাংলাদেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার নামছে দ্রুত হারে, বাড়ছে মাথাপিছু আয়। ৭ শতাংশের ঊর্ধ্বে জিডিপির প্রবৃদ্ধি অর্জনকারী বিশ্বের গুটিকয়েক দেশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ১৭৫ কোটি টাকার বাজেট নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ এখন এক লাখ ১৩ হাজার কোটি টাকা খরচ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থাগুলো উন্নয়নে আগ্রহী অন্য দেশগুলোর সামনে বাংলাদেশের উদাহরণ তুলে ধরে তা অনুসরণের পরামর্শ দিচ্ছে। শুধু অর্থ খরচ করার সামর্থ্যই নয়, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ শ্রমিক, কৃষক-সর্বস্তরে উৎপাদনশীলতা ও দক্ষতার উন্নতি ঘটছে। এসবের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত সোনার বাংলা বাস্তবায়নের পথে এগুচ্ছে আজকের বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বলতে এমন বাংলাদেশ চেয়েছিলেন, যেখানে থাকবে না দারিদ্র্য, থাকবে না বঞ্চনা, শোষণ, নির্যাতন কিংবা অনিয়ম-দুর্নীতি। অগ্রসরমান একটি দেশ হিসেবে অভ্যুদয় ঘটবে বাংলাদেশের। সেই লক্ষ্য বাস্তবায়নেই কাজ করছে বাংলাদেশ সরকার। সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর হাতেই প্রণীত হয় বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা। সেই স্বপ্ন সামনে রেখে বর্তমানে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজ করছে সরকার। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে ২০৪১ সালের মধ্যেই উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সরকার নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করছে। দৃশ্যমান অর্থনৈতিক ও সামাজিক নানা সূচকের অগ্রগতির সঙ্গে রাজনৈতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা, বেকারত্ব দূর করা, দক্ষ শ্রমশক্তি গড়ে তোলা এবং বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সর্বস্তরে ন্যায়বিচার ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা সম্ভব হলেই সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। টানা আট বছর সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে দেশের চিত্র বদলে যাচ্ছে। প্রতিবেশী দেশের তুলনায় সামাজিক অনেক সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। এখন বাংলাদেশ আর ক্ষুধার্তের দেশ নয়। ৪৫ বছর আগে দেশে দারিদ্র্যের হার ছিল ৭০ শতাংশ, যা এখন ২২ শতাংশের একটু বেশি। সমস্যাসংকুল বিশ্ব পরিস্থিতির মধ্যেও আমাদের পণ্য ও জনশক্তি রপ্তানি প্রশংসনীয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব এখন বিশ্বব্যাপী প্রশংসিত। তাঁর নির্দেশনায় বাংলাদেশ এখন উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়বই গড়ব।


 
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×