somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির প্রস্তাব দিয়েছে পাওয়ার ট্রেডিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড। পশ্চিমবঙ্গের হলদিয়ায় কয়লাচালিত একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে এই বিদ্যুৎ বিক্রিতে আগ্রহী পিটিসি। এখন ভারতের বেসরকারী খাতের ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন সরবরাহ করছে কোম্পানিটি। সঞ্চালন লাইন নির্মাণ করে এক বছরের মধ্যেই বাংলাদেশে এই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে নিজস্ব উৎপাদন বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেয়া হচ্ছে। ২০৩০ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে নেপাল থেকে এক হাজার মেগাওয়াট আনার পরিকল্পনা রয়েছে। ভুটানের জলবিদ্যুৎ প্রকল্পে এক বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। এছাড়াও ভারত থেকেও আরও বিদ্যুৎ আমদানির চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে যে দরে বিদ্যুৎ কিনছে এই বিদ্যুতের দরও তেমনই হবে। এই বিদ্যুৎ বাংলাদেশে নেয়ার জন্য ১৭০ কিলোমিটার সরাসরি সঞ্চালন লাইন নির্মাণ করে বাংলাদেশে এই বিদ্যুত সরবরাহ করা হবে। হলদিয়া বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব সাবস্টেশন থেকে সব থেকে নিকটবর্তী খুলনার গোয়ালপাড়া সাবস্টেশনে এই বিদ্যুৎ আনা সম্ভব। মেসার্স ইন্ডিয়া পাওয়ার হলদিয়াতে একটি ৪৫০ মেগাওয়াটের বিদ্যুত কেন্দ্র নির্মাণ করছে। কেন্দ্রটির প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১৫০ মেগাওয়াট। এরমধ্যে প্রথম ইউনিটটি ইতোমধ্যে উৎপাদনে এসেছে। বাকি দুটি ইউনিট শীঘ্রই উৎপাদনে আসবে। মেসার্স ইন্ডিয়া পাওয়ার এর বিভিন্ন জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনের অভিজ্ঞতা রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গেই কোম্পানি বিদ্যুতের সঞ্চালন এবং বিতরণ বাণিজ্যে কাজ করে। বিদ্যুৎ কেন্দ্রটি আমদানি করা কয়লায় চলবে। বিদ্যুতের দামের ক্ষেত্রে কয়লার আমদানি মূল্যে দরকে প্রভাবিত করবে। বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহের জন্য প্রতি কিলোওয়াটের ট্রান্সমিশন চার্জ প্রস্তাব করা হচ্ছে দশমিক ০৮৪ ডলার। এছাড়া বিদ্যুতের দামের ক্ষেত্রে অন্যান্য প্রভাবক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়ী ব্যয় এবং জ্বালানি ব্যয়ের সঙ্গে সমন্বয় করা হবে। বিদ্যুৎ কেন্দ্রটির সঙ্গে ২৫ বছরের ক্রয় চুক্তি সই করার প্রস্তাব দেয়া হয়েছে।

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×